আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় গ্যাসের রাশিমালা সম্পর্কিত

“আদর্শ গ্যাস একটি কল্পনামাত্র”- ব্যাখ্যা কর।

উত্তর

যে সকল গ্যাস সকল তাপমাত্রায় বয়েল এবং চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। সাধারণভাবে, কোনো গ্যাসই সকল তাপমাত্রায় বা চাপে বয়েল অথবা চার্লসের সূত্র মেনে চলে না। তবে H2, O2 প্রভৃতি প্রকৃত গ্যাসগুলো সাধারণ চাপ ও তাপমাত্রায় মোটামুটি গ্যাসের সূত্র মেনে চলে। উচ্চচাপে এবং নিম্নতাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রেই গ্যাসের সূত্রাবলি প্রযোজ্য হয় না। অর্থাৎ, আদর্শ গ্যাস একটি কল্পনামাত্র।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি