আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় গ্যাসীয় গতিতত্ত্ব সম্পর্কিত

গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে তাপমাত্রা ব্যাখ্যা কর।

চ.বো২৪

উত্তর

গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী তাপ বৃদ্ধির ফলে গ্যাসের অণুগুলো এলোমেলো গতিতে গতিশীল। গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, Ek∝T। যখন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন অণুগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পায়। আবার, যখন গ্যাস থেকে তাপ অপসারণ করা হয়, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায় তখন অণুগুলোর গড় গতিশক্তি হ্রাস পায়। পরমশূন্য তাপমাত্রায় (0 K) গ্যাসের অণুর গতিশক্তি শূন্য হয়। এভাবে গ্যাসের গতিতত্ত্বের আলোকে গ্যাস অণুর গতিশক্তির মাধ্যমে তাপমাত্রা ব্যাখ্যা করা যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি