আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় গ্যাসের রাশিমালা সম্পর্কিত

পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি না? ব্যাখ্যা কর।

দি.বো২১: হি.বো.১৯

উত্তর

চার্লস-এর সূত্রানুসারে পাই, Vθ=V0(1+θ273)

যদি তাপমাত্রা ক্রমান্বয়ে কমিয়ে θ = −273°C করা যায়, তবে V−273=V0(1−273273)=0

দেখা যায় −273°C বা 0 K উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। একে পরমশূন্য তাপমাত্রা বলে।

আবার, যদি তাপমাত্রা কমিয়ে θ = −274°C করা যায়, তবে V−274=V0(1−274273)=−V0273

দেখা যায় যে, গ্যাসের আয়তন ঋণাত্মক মান প্রাপ্ত হয়। কিন্তু আয়তন, ঋণাত্মক হতে পারে না। সুতরাং পরমশূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি