আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় বাস্তবিক উদাহরণ সম্পর্কিত

একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে অস্বস্তিকর অনুভূত হয় কেন?

উত্তর

পানির বাষ্পায়নের হার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল। যে স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে মানুষের শরীরের ঘামের বাষ্পায়নের হার খুব কম। যার ফলে মানুষ অস্বস্তিবোধ করে। সমুদ্র তীরবর্তী হওয়ায় ঢাকার তুলনায় কক্সবাজারের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই একই তাপমাত্রায় ঢাকার তুলনায় কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। এজন্য একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে বেশি অস্বস্তিকর অনুভূত হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি