কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

খেলনা গাড়িতে স্প্রিং যুক্ত করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর

একটি স্প্রিংকে সম্প্রসারণ করা হলে এর উপর বাহ্যিক বল দ্বারা কাজ সম্পাদিত হয়। এ কাজ স্প্রিং এর মধ্যে বিভবশক্তি হিসেবে সঞ্চিত থাকে। এ বিভবশক্তি দ্বারা স্প্রিং বাইরের কোনো বস্তুর উপর কাজ করতে পারে। যেমন খেলনা গাড়িতে এজন্যে স্প্রিং যুক্ত করা হয় যেন সেই স্প্রিংটিকে টানলে যেই বিভবশক্তি সঞ্চিত হয়, তা স্প্রিংটি ছেড়ে দিলে গাড়িটির উপর কাজ করে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি