স্থির তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় ধারক সম্পর্কিত

কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ব্যাখ্যা কর।

উত্তর

আমরা জানি, গোলাকার পরিবাহীর ধারকত্ব, C=4πε0r যেখানে r হলো গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ এবং ε পরিবাহীর মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। অর্থাৎ, C∝r, বা, ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক। চার্জ গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ব্যাসার্ধ বেশি হলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি হয়। তাই চার্জ ধারণক্ষমতাও বৃদ্ধি পায়, তাই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বাড়লে ধারকত্ব বৃদ্ধি পায়। এছাড়া মাধ্যম ভেদে ε এর মানও পরিবর্তন হয়। একই ব্যাসার্ধে দুটি ভিন্ন মাধ্যমের গোলীয় পরিবাহীর ধারকত্ব ভিন্ন হবে। সুতরাং বলা যায়, কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব পরিবাহীর ব্যাসার্ধ এবং মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতার উপর নির্ভরশীল।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি