স্থির তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় আধান সম্পর্কিত

কোনো বস্তুতে চার্জের মান নিরবচ্ছিন্ন হতে পারে না- ব্যাখ্যা কর।

উত্তর

প্রকৃতিতে কোনো বস্তুর সর্বমোট আধান একটি নির্দিষ্ট ন্যূনতম মানের (e=1.6×10−19C) পূর্ণ সংখ্যক গুণিতক। একেই চার্জের কোয়ান্টায়ন বলে। কোনো বস্তুতে মোট আধানের পরিমাণ ইলেকট্রনের আধান অর্থাৎ, e এর পূর্ণসংখ্যার গুণিতক হবেই। ইলেকট্রনের আধান e হলে, কোনো বস্তুতে মোট আধান হবে Q=ne, এখানে n এর মান ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণসংখ্যা। তাহলে বলা যায়, কোনো বস্তুতে আধানের মান নিরবচ্ছিন্ন হতে পারে না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি