স্থির তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় আধান সম্পর্কিত

স্থির তড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্র ও নিউটনের মহাকর্ষ সম্পর্কিত সূত্রের মধ্যে কী কী মিল-অমিল রয়েছে? লেখ।

ব.বো২২

উত্তর

স্থির তড়িৎ সম্পর্কিত কুলম্বের সূত্র ও নিউটনের মহাকর্ষ সম্পর্কিত সূত্রের মধ্যে মিল ও অমিল নিম্নরূপ-

সূত্রদ্বয়ের মধ্যে মিল:

• দুটি বস্তুকণার মধ্যবর্তী মহাকর্ষ বল বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অনুরূপভাবে দুটি আধানের মধ্যবর্তী স্থির তড়িৎ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক।

• দুটি বস্তুকণার মধ্যবর্তী মহাকর্ষ বল ও দুটি আধানের মধ্যবর্তী স্থির তড়িৎ বল উভয়ই যথাক্রমে কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ও আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

• মহাকর্ষ বল ও স্থির তড়িৎ বল উভয়ই যথাক্রমে কণাদ্বয়ের ও আধানদ্বয়ের মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়াশীল।

সূত্রদ্বয়ের মধ্যে অমিল:

• মহাকর্ষ সূত্র দুটি বস্তুকণার জন্য প্রযোজ্য। অপরদিকে কুলম্বের সূত্র দুটি আধানের জন্য প্রযোজ্য।

• মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী হয়। অপরদিকে আধানের প্রকৃতির উপর নির্ভর করে স্থির তড়িৎ বল আকর্ষণধর্মী অথবা বিকর্ষণধর্মী হয়।

• মহাকর্ষ সূত্রে ব্যবহৃত মহাকর্ষীয় ধ্রুবকের মান যেকোনো মাধ্যম বা স্থানে সমান এবং এর মান 6.673×10−11Nm2kg−2 কিন্তু কুলম্বের সূত্রে স্থির তড়িৎ বলের জন্য ব্যবহৃত ধ্রুবক সকল মাধ্যমে সমান নয়। শূন্যস্থানে এর মান 9×109Nm2C−2।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি