পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় স্প্রিং সম্পর্কিত

একটি স্প্রিং-কে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? ব্যাখ্যা কর।

উত্তর

একটি স্প্রিংকে কেটে অর্ধেক করলে এর স্প্রিং ধ্রুবক পরিবর্তন হয়। কারণ স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক (k) এবং পাক সংখ্যার (n) গুণফল ধ্রুব থাকে।

এখন, বোঝার সুবিধার্থে কোনো স্প্রিংকে কেটে অর্ধেক করলে এর পাক সংখ্যা হবে n2। পরিবর্তিত স্প্রিং ধ্রুবক k′ ধরলে, nk=k′×n2

∴k′=2k

দেখা যাচ্ছে যে, স্প্রিংকে কেটে অর্ধেক করলে স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হয়। অর্থাৎ, স্প্রিংকে যেকোনো মাপে কেটে খণ্ডিত করলে বা যুক্ত করলেও এর স্প্রিং ধ্রুবকের পরিবর্তন ঘটবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি