আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় এক্সরে ও আলোক তড়িৎ ক্রিয়া

আলোক তড়িৎ ক্রিয়া সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল — ব্যাখ্যা কর।

সকল বোর্ড ২৬

উত্তর

আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অনুসারে, hf=W0+12mv2; যেখানে W0=hf0 ধাতুর কার্য অপেক্ষক এবং f0 সূচন কম্পাঙ্ক।

কোনো ধাতুপৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হতে হলে আপতিত ফোটনের শক্তি অবশ্যই কার্য অপেক্ষক অপেক্ষা বেশি হতে হবে।

আপতিত আলোর কম্পাঙ্ক f সূচন কম্পাঙ্ক f0 অপেক্ষা কম হলে hf<W0 হয়, ফলে আলোর তীব্রতা যত বেশিই হোক না কেন ইলেকট্রন ধাতুপৃষ্ঠ ছেড়ে বের হতে পারে না।

আবার f>f0 হলে যত কম তীব্রতার আলোই আপতিত হোক, সাথে সাথেই ইলেকট্রন নির্গত হয়।

অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে কি না তা কেবল আপতিত আলোর কম্পাঙ্কের উপর, তথা সূচন কম্পাঙ্কের উপর নির্ভর করে; আলোর তীব্রতার উপর নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি