আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় প্রসঙ্গ কাঠামো ও রূপান্তর

ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয় ব্যাখ্যা কর।

ম.বো. ২৫: ব.বো:১৬

উত্তর

যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র পালিত হয় তা হলো জড় প্রসঙ্গ কাঠামো। তাই, স্থির বা সমবেগে গতিশীল কাঠামোগুলো হলো জড় প্রসঙ্গ কাঠামো। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল একাধিক কাঠামোর প্রত্যেকটি জড় কাঠামো। কিন্তু ঘূর্ণায়মান বস্তু কখনো জড় কাঠামো নয়। কারণ, ঘূর্ণায়মান কাঠামোতে বস্তুর দিক পরিবর্তন বা গতির হ্রাস/বৃদ্ধি ঘটার জন্য মন্দন/ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ সমবেগে চলে না বলে এটি জড় কাঠামো নয়। তাহলে ভূপৃষ্ঠের তুলনায় সমবেগে চলমান কাঠামো হলো জড় প্রসঙ্গ কাঠামো। সুতরাং ঘূর্ণনশীল কাঠামো জড় কাঠামো নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি