আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় প্রসঙ্গ কাঠামো ও রূপান্তর

গ্যালিলিওর রূপান্তর ব্যাখ্যা কর।

সি.বো:২১

উত্তর

চিরায়ত পদার্থবিজ্ঞানের যেসকল সমীকরণ পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর সময় ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে তা গ্যালিলীয় রূপান্তর নামে পরিচিত। এক্ষেত্রে সকল প্রসঙ্গ কাঠামোতে সময় সার্বভৌম (absolute)। ধরা যাক, একটি স্থির কাঠামো S এর সাপেক্ষে X-অক্ষ বরাবর অপর এক কাঠামো S′, v বেগে গতিশীল এবং S ও S′ এ যেকোনো ঘটনার স্থানাঙ্ক যথাক্রমে (x,y,z,t) ও (x′,y′,z′,t′) তাহলে চিরায়ত পদার্থবিজ্ঞান অনুসারে-

x′=x−vt ………………… (১)

y′=y

z′=z

t′=t

উক্ত (১) নং সমীকরণজোট-ই গ্যালিলিওর রূপান্তর নামে পরিচিত।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি