ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে কোনো বস্তু কর্তৃক শক্তির নিঃসরণ বা বিকিরণ কখনো নিরবচ্ছিন্নভাবে হয় না। কোনো বস্তু থেকে আলো বা শক্তির বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকণার সমষ্টিরূপে অর্থাৎ একগুচ্ছ ছোট প্যাকেট বা কোয়ান্টাম আকারে নিঃসৃত বা শোষিত হয়। বিকিরণের কম্পাঙ্ক যত বেশি হয় শক্তিকণার কোয়ান্টামের শক্তিও তত বেশি হয়। অর্থাৎ । আবার, আলোক তড়িৎ ক্রিয়া অনুসারে, আলোর রশ্মির তীব্রতা যাই হোক না কেন একটি নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো প্রয়োগ করা হলেই কেবল ফটো তড়িৎ ক্রিয়া শুরু হয়। অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি হবে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণও বেশি হবে। ফলে ফটোতড়িৎ ক্রিয়াও দ্রুত ঘটবে। তাই বলা যায়, ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় প্ল্যাঙ্কের তত্ত্বের প্রয়োজন।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোআধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা · মোট ৩৯৭টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা · ২য় পত্র