আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় এক্সরে ও আলোক তড়িৎ ক্রিয়া

X-Ray পরীক্ষায় প্রাপ্ত X-Ray এর তীব্রতা পরীক্ষণ কোন বিষয়ের উপর নির্ভর করে? ব্যাখ্যাসহ লিখ।

দি.বো২২

উত্তর

এক্স-রের তীব্রতা বলতে প্রতি একক সময়ে উৎপন্ন এক্স-রের পরিমাণকে বুঝায়। এটি প্রতি সেকেন্ডে লক্ষ্যবস্তুতে আঘাতকারী ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে। এটি কুলিজ নলের ক্যাথোডের পশ্চাতে অবস্থিত ফিলামেন্ট কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফিলামেন্ট কারেন্ট যত বেশি হবে তত বেশি সংখ্যক ইলেকট্রন লক্ষ্যবস্তুতে আঘাত করবে এবং এক্স-রের তীব্রতাও তত বেশি হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি