কোনো ধাতব পৃষ্ঠের উপর যথেষ্ট উচ্চ কম্পাঙ্কের আলোক রশ্মি বা অন্য কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আপতিত হলে উক্ত ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এ ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে।
চিরায়ত বলবিদ্যা (Classical Mechanics) এর সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব নয়। কারণ চিরায়ত বলবিদ্যায় আলোকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। আর আমরা জানি, কোনো তরঙ্গের শক্তি তার তীব্রতার উপর নির্ভর করে। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া হতে প্রমাণিত যে, আলোর তীব্রতা যতই বৃদ্ধি করা হোক না কেন তার কম্পাঙ্ক স্থির থাকলে নিঃসৃত ইলেকট্রনের শক্তিও স্থির থাকে। তাছাড়া চিরায়ত বলবিদ্যা অনুযায়ী ইলেকট্রনকে একটি নির্দিষ্ট সময় ধরে আগত তরঙ্গ থেকে শক্তি শোষণ করতে হবে। কিন্তু আমরা জানি, আলোক তড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। তাই চিরায়ত বলবিদ্যার সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব না।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোআধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা · মোট ৩৯৭টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা · ২য় পত্র