আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় এক্সরে ও আলোক তড়িৎ ক্রিয়া

ফটোইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতা নয় কম্পাঙ্ক নির্ভর- ব্যাখ্যা কর।

দি.বো ২৩

উত্তর

ফটোতড়িৎ ক্রিয়ায় আপতিত আলোর ফোটনের শক্তির একটি অংশ ব্যয় হয় ফটোইলেকট্রন নির্গমন করতে এবং বাকি অংশ ব্যয় হয় তাকে গতিশক্তি প্রদান করতে। এখন, আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে একক সময়ে আলোতে উপস্থিত ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ অধিক সংখ্যক ইলেকট্রন নির্গত হবে। কিন্তু নির্গত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের গতিশক্তি পূর্বের সমানই থাকবে। অপরদিকে, আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেলে আলোতে উপস্থিত প্রতিটি ফোটনের শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ নির্গত ইলেকট্রনগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। সুতরাং, ফটোইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতা নয় কম্পাঙ্ক নির্ভর।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি