ফ্রি এক্সাম · নমুনা প্রশ্ন

আজকের ৫টা নমুনা প্রশ্ন — সমাধানসহ

প্রশ্নব্যাংকের ১৩,৮৩১টি MCQ থেকে নেওয়া বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রশ্ন। অপশনে চাপ দাও — সাথে সাথে উত্তর আর ব্যাখ্যা দেখাবে।

লগইন করে পুরো এক্সাম দাও
১তাপগতিবিদ্যামেডিকেল ভর্তি ১৮
নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল অণুর গতিশক্তি (আন্তঃআণবিক বল নেই বলে বিভবশক্তি শূন্য); U = f2 nRT, তাই এটি কেবল তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নয়।
তাই আদর্শ গ্যাসের সমোষ্ণ প্রক্রিয়ায় dU = 0, প্রদত্ত তাপ পুরোটাই কাজে রূপান্তরিত হয়: dQ = dW।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dQ = 0, তাই dU = −dW; প্রসারণে গ্যাস ঠান্ডা হয়, সংকোচনে গরম হয়।
একপরমাণুক গ্যাসের U = 32 nRT, দ্বিপরমাণুকের U = 52 nRT; dU = nCvdT।
২তরঙ্গঢাকা বিশ্ববিদ্যালয় ২২
দুটি সুসঙ্গত উৎস থেকে λ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য 90°। তরঙ্গ দুটির অতিক্রান্ত পথ পার্থক্য কত?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

δ = 2πλx থেকে x = λδ2π = λ2π × π2 = λ4 (যেহেতু 90° = π/2)।
৩নিউটনীয় বলবিদ্যাঢাকা বিশ্ববিদ্যালয় ১৯
স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1 ও m2 ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v1 ও v2 বেগে বিপরীত দিকে চলমান। v1 ও v2 এর অনুপাত কত?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: গ

ভরবেগ সংরক্ষণ সূত্রে m1v1=m2v2⇒v1v2=m2m1।
৪পর্যাবৃত্ত গতিযশোর বোর্ড ১৬
নিচের কোনটি শূন্য (0 rad) দশার সমতুল্য (Equivalent phase)?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ঘ

প্রতি 2π rad বা 360° পর পর দশার পুনরাবৃত্তি ঘটে। তাই 2π rad দশা শূন্য (0 rad) দশার সমতুল্য।
৫পদার্থের গাঠনিক ধর্মজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৪
একটি তারের দৈর্ঘ্য 5 m, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.002 m2, অসহপীড়ন 2.5 × 105 Nm−2। তারটির অসহতা কত?
উত্তর ও ব্যাখ্যা দেখো

সঠিক উত্তর: ক

অসহপীড়ন মানে ছেঁড়ার ঠিক আগে তারটি যে সর্বোচ্চ পীড়ন সইতে পারে, আর অসহতা মানে সেই অবস্থায় ঝোলানো সর্বোচ্চ ভর। পীড়ন = FA ⇒ F = পীড়ন × A = 2.5 × 105 × 0.002 = 500 N। এই বলই ভরের ওজন, তাই m = Fg = 5009.8 kg ≈ 51 kg। খেয়াল করো, 5 m দৈর্ঘ্যটা এখানে অপ্রয়োজনীয় তথ্য।

অধ্যায় ধরে প্রশ্নব্যাংক

১ম পত্র

২য় পত্র

🔒
ফ্রি এক্সাম

এটা খুলতে লগইন লাগবে

অ্যাকাউন্ট পুরোপুরি ফ্রি, খুলতে ৩০ সেকেন্ডও লাগে না। একবার খুললে সব ডিভাইসে তোমার প্রোগ্রেস একসাথে থাকবে।

  • ✓তোমার প্রতিটা পরীক্ষার ফল জমা থাকবে
  • ✓কোন প্রশ্নে ভুল করেছ পরেও দেখতে পারবে
  • ✓পয়েন্ট আর প্রোগ্রেস ড্যাশবোর্ডে উঠবে

Google দিয়েও এক ক্লিকে ঢোকা যায়।

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি