জ্যামিতিক আলোকবিজ্ঞান — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান
HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ৬ষ্ঠ অধ্যায়। এখানে ৭১০টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।
-
১
কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক?
- ক নীল ও কমলা
- খ লাল ও নীল
- গ হলুদ ও সবুজ
- ঘ লাল ও সবুজ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) লাল ও নীল
দৃশ্যমান বর্ণালীর দুই প্রান্তের বর্ণ লাল ও নীল(বেগুনির কাছাকাছি)-এর মধ্যে প্রতিসরণাঙ্কের পার্থক্য সর্বাধিক হওয়ায় এদের মধ্যে কৌণিক বিচ্ছুরণও সর্বাধিক হয়। -
২
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 cm হলে, লেন্সটির ক্ষমতা হবে -
- ক 100 D
- খ 1100 D
- গ 110 D
- ঘ 1 D
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 110 D
এখানে,
f = 1000 cm = 10 m
নির্ণেয় ক্ষমতা, P = ?
আমরা জানি,
P = 1f (m) = 110 D -
৩
আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র কী বলে?
- ক আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একই দিকে
- খ আপতন কোণ প্রতিফলন কোণের দ্বিগুণ
- গ আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান
- ঘ প্রতিফলিত রশ্মি অভিলম্বের সমান্তরাল
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান
প্রথম সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব একই সমতলে।
দ্বিতীয় সূত্র: ∠i = ∠r। -
৪
আলো দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত?
- ক 90°
- খ 0°
- গ 45°
- ঘ 180°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 0°
লম্বভাবে আপতিত মানে আপতন কোণ 0° (অভিলম্ব বরাবর) → প্রতিফলন কোণও 0°।
রশ্মি একই পথে ফিরে আসে। -
৫
নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য কী?
- ক মসৃণ তলে সমান্তরাল রশ্মি সমান্তরালই থাকে, অমসৃণ তলে ছড়িয়ে যায়
- খ একটিতে সূত্র খাটে না
- গ একটিতে কোণ সমান হয় না
- ঘ একটিতে আলো শোষিত হয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মসৃণ তলে সমান্তরাল রশ্মি সমান্তরালই থাকে, অমসৃণ তলে ছড়িয়ে যায়
দুই ক্ষেত্রেই প্রতিফলনের সূত্র মানা হয়; পার্থক্য শুধু তলের অভিলম্বগুলো একই দিকে না ভিন্ন দিকে।
ব্যাপ্ত প্রতিফলনের জন্যই আমরা অস্বচ্ছ বস্তু সব দিক থেকে দেখতে পাই। -
৬
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কোনটি?
- ক বাস্তব, উল্টো, ছোট
- খ বাস্তব, সোজা, বড়
- গ অবাস্তব, উল্টো, সমান
- ঘ অবাস্তব, সোজা, বস্তুর সমান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অবাস্তব, সোজা, বস্তুর সমান
সমতল দর্পণে সবসময় অবাস্তব, সোজা, সমান আকারের এবং দর্পণের পেছনে বস্তুর সমান দূরত্বে প্রতিবিম্ব হয়। -
৭
সমতল দর্পণে পার্শ্ব বিপর্যয় (lateral inversion) বলতে কী বোঝায়?
- ক বস্তুর ডান দিক প্রতিবিম্বে বাম দিক মনে হয়
- খ প্রতিবিম্ব উল্টো হয়ে যায়
- গ প্রতিবিম্ব ছোট হয়
- ঘ প্রতিবিম্ব বাস্তব হয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বস্তুর ডান দিক প্রতিবিম্বে বাম দিক মনে হয়
তাই অ্যাম্বুলেন্সের সামনে "AMBULANCE" উল্টো করে লেখা থাকে — সামনের গাড়ির চালক দর্পণে সোজা পড়তে পারেন। -
৮
সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য কত হতে হবে?
- ক উচ্চতার অর্ধেক
- খ উচ্চতার সমান
- গ উচ্চতার এক-তৃতীয়াংশ
- ঘ উচ্চতার দ্বিগুণ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) উচ্চতার অর্ধেক
জ্যামিতিক প্রমাণে দেখা যায় দর্পণের দৈর্ঘ্য উচ্চতার অর্ধেক হলেই যথেষ্ট — এবং এটি দর্পণ থেকে দূরত্বের ওপর নির্ভর করে না। -
৯
একজন ব্যক্তি সমতল দর্পণের দিকে v বেগে এগোলে প্রতিবিম্ব তার সাপেক্ষে কত বেগে এগোয়?
- ক v
- খ v2
- গ শূন্য
- ঘ 2v
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2v
দর্পণ থেকে তার দূরত্ব d কমলে প্রতিবিম্বের দূরত্বও d কমে — তাই আপেক্ষিক নৈকট্য 2v হারে বাড়ে। -
১০
একটি সমতল দর্পণকে θ কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘোরে?
- ক θ
- খ 2θ
- গ θ/2
- ঘ ঘোরে না
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2θ
আপতিত রশ্মি স্থির রেখে দর্পণ θ ঘোরালে অভিলম্বও θ ঘোরে, ফলে প্রতিফলিত রশ্মি ঘোরে 2θ।
এই নীতিতেই স্প্রিং গ্যালভানোমিটারে ল্যাম্প-স্কেল পদ্ধতি কাজ করে। -
১১
দুইটি সমতল দর্পণ পরস্পর 60° কোণে রাখলে কয়টি প্রতিবিম্ব দেখা যাবে?
- ক তিনটি
- খ পাঁচটি
- গ ছয়টি
- ঘ চারটি
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পাঁচটি
n = 360θ − 1 = 36060 − 1
= পাঁচটি। -
১২
দুইটি সমতল দর্পণ পরস্পর সমান্তরালে রাখলে কয়টি প্রতিবিম্ব হয়?
- ক একটি
- খ দুইটি
- গ অসংখ্য
- ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) অসংখ্য
θ = 0° হলে 360θ অসীম → অসংখ্য প্রতিবিম্ব।
সেলুনের দুই দেয়ালের আয়নায় এটাই দেখা যায়। -
১৩
গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র (C) কী?
- ক দর্পণটি যে গোলকের অংশ, তার কেন্দ্র
- খ দর্পণের মাঝবিন্দু
- গ ফোকাস বিন্দু
- ঘ প্রধান অক্ষের শেষ বিন্দু
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) দর্পণটি যে গোলকের অংশ, তার কেন্দ্র
দর্পণকে যে গোলকের অংশ ধরা হয়, সেই গোলকের কেন্দ্রই বক্রতা কেন্দ্র।
দর্পণের মাঝবিন্দুটি হলো মেরু (P)। -
১৪
গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক কোনটি?
- ক f = r
- খ f = r2
- গ f = 2r
- ঘ f = r4
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) f = r2
f = r2 — ফোকাস মেরু ও বক্রতা কেন্দ্রের ঠিক মাঝখানে। -
১৫
অবতল দর্পণের ফোকাস বাস্তব হয় কেন?
- ক প্রতিবিম্ব বাস্তব বলে
- খ দর্পণ ভারী বলে
- গ সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর সত্যিই একটি বিন্দুতে মিলিত হয়
- ঘ আলো শোষিত হয় বলে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর সত্যিই একটি বিন্দুতে মিলিত হয়
অবতল দর্পণ আলোকে অভিসারী করে — রশ্মিগুলো সত্যিই ফোকাসে মেলে, তাই ফোকাস বাস্তব।
উত্তল দর্পণে রশ্মি অপসারী হয়, ফোকাস অবাস্তব। -
১৬
উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সবসময় কেমন হয়?
- ক বাস্তব, উল্টো, বড়
- খ বাস্তব, সোজা, ছোট
- গ অবাস্তব, উল্টো, বড়
- ঘ অবাস্তব, সোজা, ছোট
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অবাস্তব, সোজা, ছোট
বস্তু যেখানেই থাকুক, উত্তল দর্পণে প্রতিবিম্ব সবসময় অবাস্তব, সোজা ও ছোট — মেরু ও ফোকাসের মাঝখানে। -
১৭
গাড়ির পাশের আয়নায় উত্তল দর্পণ ব্যবহারের কারণ কী?
- ক প্রতিবিম্ব বড় দেখায়
- খ দাম কম
- গ বড় দৃষ্টিক্ষেত্র পাওয়া যায় ও সবসময় সোজা প্রতিবিম্ব হয়
- ঘ আলো বেশি প্রতিফলিত হয়
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বড় দৃষ্টিক্ষেত্র পাওয়া যায় ও সবসময় সোজা প্রতিবিম্ব হয়
উত্তল দর্পণ ছোট কিন্তু বিস্তৃত দৃশ্য দেখায়।
তবে বস্তু বাস্তবের চেয়ে দূরে মনে হয় — তাই লেখা থাকে "objects are closer than they appear"। -
১৮
দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন?
- ক অবতল, কারণ কাছে রাখলে বড় ও সোজা প্রতিবিম্ব দেয়
- খ উত্তল, কারণ বড় দৃষ্টিক্ষেত্র
- গ সমতল, কারণ সমান আকার
- ঘ উত্তল, কারণ ছোট প্রতিবিম্ব
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অবতল, কারণ কাছে রাখলে বড় ও সোজা প্রতিবিম্ব দেয়
দাঁতকে ফোকাসের ভেতরে রাখলে অবতল দর্পণ বড়, সোজা ও অবাস্তব প্রতিবিম্ব দেয়। -
১৯
অবতল দর্পণে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে প্রতিবিম্ব কোথায় হয়?
- ক ফোকাসে
- খ বক্রতা কেন্দ্রের বাইরে
- গ দর্পণের পেছনে
- ঘ ফোকাস ও মেরুর মাঝে
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বক্রতা কেন্দ্রের বাইরে
বস্তু F ও C এর মাঝে → প্রতিবিম্ব C এর বাইরে, বাস্তব, উল্টো ও বড়। -
২০
অবতল দর্পণে বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে থাকলে প্রতিবিম্ব কেমন হয়?
- ক বড় ও সোজা
- খ সমান ও সোজা
- গ অবাস্তব ও বড়
- ঘ ছোট, উল্টো ও বাস্তব
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ছোট, উল্টো ও বাস্তব
বস্তু C এর বাইরে → প্রতিবিম্ব F ও C এর মাঝে, ছোট, উল্টো, বাস্তব।
জ্যামিতিক আলোকবিজ্ঞান নিয়ে পরীক্ষা দাও
শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।