মেডিকেল ভর্তি — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

মেডিকেল ভর্তি ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৫৩৫টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৫৩৫ প্রশ্ন পাতা ৪/২৭
সাল ধরে দেখো
২০২৪ ১০টি২০২৩ ৩৪টি২০২২ ৩০টি২০২১ ২৭টি২০২০ ২০টি২০১৯ ৩১টি২০১৮ ২৫টি২০১৭ ২৬টি২০১৬ ২৯টি২০১৫ ২৩টি২০১৪ ৩০টি২০১৩ ২৫টি২০১২ ২৪টি২০১১ ২০টি২০১০ ২০টি২০০৯ ২০টি২০০৮ ২০টি২০০৭ ২০টি২০০৬ ২০টি২০০৫ ২০টি২০০৪ ২০টি২০০৩ ২০টি২০০২ ১৯টি১৯৯৫ ১টি১৯৯২ ১টি
  1. ৬১
    গতিবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৭ · মেডিকেল ভর্তি ২০২৪

    একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5s- এ 187.5m পথ অতিক্রম করলো, বস্তুটির ত্বরণ কত?

    • ক 5ms-2
    • খ 25ms-2
    • গ 15ms-2
    • ঘ 7.5ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 15ms-2

    s=12at2 ⇒ 187.5=12a(5)2 ⇒ a=37525=15 ms-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৬২
    গতিবিদ্যা তপন স্যার · চুয়েট ২০১৫ · মেডিকেল ভর্তি ২০২২

    গাড়ি A সোজা রাস্তায় 60kmh-1 সমবেগে চলছে। অন্য একটি গাড়ি B একই পথে 70kmh-1 সমবেগে A গাড়িটিকে অনুসরণ করছে। যখন গাড়ি দুটির মধ্যকার দূরত্ব 2.5km হয় তখন B গাড়িটির গতিবেগ 20kmh-2 হারে হ্রাস পেতে থাকে। কত দূরত্ব ও সময় পরে B গাড়িটি A গাড়িটিকে ধরতে পারবে?

    • ক 37.5km & 0.25hr
    • খ 32.5km & 0.50hr
    • গ 30km & 0.50hr
    • ঘ 60km & 0.25hr
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 32.5km & 0.50hr

    আপেক্ষিক আদিবেগ = 70−60 = 10 kmh-1, আপেক্ষিক মন্দন 20 kmh-2। 2.5=10t−12(20)t2 ⇒ 10t2−10t+2.5=0 ⇒ t=0.5 h। এ সময়ে B-এর দূরত্ব = 70(0.5)−12(20)(0.5)2 = 35−2.5 = 32.5 km।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৬৩
    গতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০০৯ · বুটেক্স (BUTEX) ২০১৩

    100m দীর্ঘ একটি ট্রেন 45kmh-1 বেগে চলে 1km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

    • ক 10s
    • খ 20s
    • গ 40s
    • ঘ 88s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 88s

    ব্রিজ পার হতে ট্রেনকে যেতে হবে (1000+100)=1100 m। বেগ = 45 kmh-1 = 12.5 ms-1। t=110012.5=88 s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৬৪
    গতিবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০২৪

    4.9ms-1 বেগে একটি বস্তু খাড়া ওপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কতক্ষণ শূন্যে থাকবে?

    • ক 1s
    • খ 2s
    • গ 3s
    • ঘ 4s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1s

    শূন্যে বিচরণকাল T=2v0g=2×4.99.8=1 s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৬৫
    গতিবিদ্যা তপন স্যার · কুয়েট ২০১৩ · মেডিকেল ভর্তি ২০১৯

    একজন লোক 48ms−1 বেগে একটি বল খাড়া ওপর দিকে নিক্ষেপ করে। বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত ওপরে উঠবে?

    • ক 9.8s & 117.55m
    • খ 8.9s & 117.55m
    • গ 9.8s & 171.55m
    • ঘ 8.9s & 171.55m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 9.8s & 117.55m

    এখানে, u = 48 m s−1, g = 9.8 m s−2
    বিচরণকাল T = 2ug = 2 × 489.8 ≈ 9.8 s
    সর্বোচ্চ উচ্চতা H = u22g = 4822 × 9.8 = 230419.6 ≈ 117.55 m
    শর্টকাট: সর্বোচ্চ উচ্চতায় v = 0, তাই H = u22g ও T = 2ug সরাসরি; T থেকে অপশন খ, ঘ বাদ, H থেকে গ বাদ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬৬
    গতিবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০২৩

    একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45° কোণে নিক্ষেপ করা হলো। বস্তুটি কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে?

    • ক খাড়া উচ্চতা
    • খ খাড়া উচ্চতার চারগুণ
    • গ খাড়া উচ্চতার তিন গুণ
    • ঘ খাড়া উচ্চতার দ্বিগুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) খাড়া উচ্চতার চারগুণ

    এখানে, θ = 45°
    R = u2 sin2θg = u2g, H = u2 sin2θ2g = u2 × 122g = u24g
    RH = 4, অর্থাৎ R = 4H
    শর্টকাট: সাধারণভাবে RH = 4cotθ; θ = 45° হলে cot45° = 1 ⇒ R = 4H।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৬৭
    গতিবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৬

    একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45° কোণে 9.8ms-1 বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে?

    • ক 19.6m
    • খ 9.8m
    • গ 10m
    • ঘ 1m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 9.8m

    R=v02sin2θg=(9.8)2×sin90°9.8=9.8 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৬৮
    গতিবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৮

    ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি?

    • ক বক্র চলন গতি
    • খ ঘূর্ণন গতি
    • গ চলন ঘূর্ণন গতি
    • ঘ পর্যাবৃত্ত গতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ঘূর্ণন গতি

    ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তাই এটি ঘূর্ণন গতির উদাহরণ। (নির্দিষ্ট সময় পরপর ফিরে আসে বলে একে পর্যাবৃত্তও বলা যায়, তবে গতির প্রকার হিসেবে এটি ঘূর্ণন।)

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৬৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৬ · যশোর বোর্ড ২০১৫

    সবচেয়ে দুর্বল বল কোনটি?

    • ক মহাকর্ষ বল
    • খ তাড়িতচৌম্বক বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ দুর্বল নিউক্লীয় বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) মহাকর্ষ বল

    চার মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল — সবল নিউক্লীয় বলের তুলনায় প্রায় 10-38 গুণ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৭০
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · রাজশাহী বোর্ড ২০১৫ · মেডিকেল ভর্তি ২০১৬

    মহাকর্ষ বল কার্যকর যে কণার বিনিময়ের ফলে

    • ক গ্রাভিটন
    • খ ফোটন
    • গ মেসন
    • ঘ নিউট্রন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) গ্রাভিটন

    মহাকর্ষ বলের অনুমিত বাহক কণা গ্র্যাভিটন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৭১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০২১

    প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেছিলেন?

    • ক বিশ্বজনীন মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বল
    • খ দুর্বল নিউক্লীয় বল ও সবল নিউক্লীয় বল
    • গ তাড়িতচৌম্বক বল ও সবল নিউক্লীয় বল
    • ঘ তাড়িতচৌম্বক বল ও দুর্বল নিউক্লীয় বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) তাড়িতচৌম্বক বল ও দুর্বল নিউক্লীয় বল

    সালাম, ওয়াইনবার্গ ও গ্ল্যাশো তাড়িতচৌম্বক ও দুর্বল নিউক্লীয় বলকে একীভূত করে ইলেকট্রোউইক তত্ত্ব দেন (নোবেল ১৯৭৯)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৭২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০২১

    10 kg ভরের একটি স্থির বস্তুর ওপর 100 N বল প্রয়োগ করলে ত্বরণ হবে

    • ক 100 ms-2
    • খ 10 ms-2
    • গ 1000 ms-2
    • ঘ 0.1 ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 10 ms-2

    এখানে, m = 10 kg, F = 100 N
    নিউটনের দ্বিতীয় সূত্র F = ma থেকে a = Fm = 10010 = 10 m s−2

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৭৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৫ · কুমিল্লা বোর্ড ২০১৭

    ভরবেগের মাত্রা কোনটি?

    • ক MLT-2
    • খ M-1L3T-2
    • গ MLT-1
    • ঘ ML2T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) MLT-1

    p=mv ⇒ মাত্রা = M × LT-1 = MLT-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৭৪
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৪

    পিচ্ছিল বরফের ওপর 1 kg ওজনের পাথর 2ms-1 বেগে চলার 10 s পর ঘর্ষণের ফলে থেমে গেলো। এখানে
    ঘর্ষণ বল কত?

    • ক 20 N
    • খ 2 N
    • গ 0.2 N
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.2 N

    মন্দন a=210=0.2 ms-2; ঘর্ষণ বল = ma = 1×0.2 = 0.2 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৭৫
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · যশোর বোর্ড ২০১৫ · সিলেট বোর্ড ২০১৬

    কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর

    • ক ভর এবং ঘূর্ণন অক্ষের ওপর
    • খ আয়তনের ওপর
    • গ কৌণিক বেগের ওপর
    • ঘ কৌণিক ভরবেগের ওপর
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) ভর এবং ঘূর্ণন অক্ষের ওপর

    I=Σmr2 — অর্থাৎ ভর, ভরের বণ্টন এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের ওপর নির্ভর করে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৭৬
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৩ · ঢাকা বোর্ড ২০২১

    জড়তার ভ্রামকের একক কোনটি?

    • ক kg m
    • খ kg m-1
    • গ kg m-2
    • ঘ kg m2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) kg m2

    I=mr2 ⇒ একক kg m2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৭৭
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০২৩

    কৌণিক ভরবেগের পরিবর্তনের হার

    • ক কৌণিক ত্বরণের সমান
    • খ বলের সমান
    • গ টর্কের সমান
    • ঘ জড়তার ভ্রামকের সমান
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) টর্কের সমান

    τ=dLdt — কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৭৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৩

    রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকের লাইনটিকে একটু উঁচু করা হয়। কোন বলের যোগান দিতে এটি করা হয়ে থাকে?

    • ক কেন্দ্রমুখী বল
    • খ ঘর্ষণ বল
    • গ মহাকর্ষ বল
    • ঘ তাড়িতচৌম্বক বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) কেন্দ্রমুখী বল

    বাইরের লাইন উঁচু করলে রেললাইনের অভিলম্ব বলের অনুভূমিক উপাংশ পাওয়া যায়, যা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৭৯
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · সিলেট বোর্ড ২০১৫ · মেডিকেল ভর্তি ২০২১

    বল ও সরণের মধ্যবর্তী কোণ 0° হলে, কাজের পরিমাণ হবে

    • ক শূন্য
    • খ সর্বনিম্ন
    • গ সর্বোচ্চ
    • ঘ অসীম
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) সর্বোচ্চ

    W=FS cos0°=FS — এটিই সম্ভাব্য সর্বোচ্চ মান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৮০
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · মেডিকেল ভর্তি ২০১৪

    500 g ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 N বল প্রয়োগে 1 m দূরত্বে সরানো হলো। বস্তুটির ওপর কী পরিমাণ কাজ করা হলো?

    • ক 9.8 J
    • খ 0.5J
    • গ 2J
    • ঘ 4.9 J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 2J

    W=FS=2×1=2 J (বল ও সরণ একই দিকে)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

মেডিকেল ভর্তি ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি