দিনাজপুর বোর্ড — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
দিনাজপুর বোর্ড ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১০১টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
১০১ প্রশ্ন
পাতা ২/৬
সাল ধরে দেখো
-
২১
পৃথিবীর ব্যাসার্ধ (R) বরাবর কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের এক-চতুর্থাংশ হবে?
- ক 43R
- খ 34R
- গ 13R
- ঘ 14R
-
২২
নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক?
- ক N m-1
- খ N m
- গ m s-2
- ঘ m s-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) m s-2
প্রাবল্য E=Fm ⇒ একক N kg-1 = m s-2। -
২৩
মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে-
ⅰ. v = -GMr
ii. একক J kg-1
iii. এটি একটি ভেক্টর রাশি
নিচের সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
(i) ✓ V=−GMr। (ii) ✓ একক J kg-1। (iii) ✗ বিভব একটি স্কেলার রাশি। -
২৪
পৃথিবীর মুক্তিবেগ 11.2km s-1 । পৃথিবীর সমভরের একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুণ।
ঐ গ্রহটির মুক্তিবেগ পৃথিবীর মানের কতগুণ?- ক দ্বিগুণ
- খ সমান
- গ অর্ধেক
- ঘ এক-চতুর্থাংশ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সমান
ve=√2gR; g দ্বিগুণ ও R অর্ধেক ⇒ √2×0.5=1 — অর্থাৎ পৃথিবীর সমান। -
২৫
পৃথিবীর মুক্তিবেগ 11.2km s-1 । পৃথিবীর সমভরের একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুণ।
যদি গ্রহটিকে একটি সুষম গোলক ধরা হয় তবে এর-
i. পৃষ্ঠ সমবিভব তল হবে
ii. অভিকর্ষীয় ত্বরণ হবে 19.6m s-2
iii. পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য মানের চেয়ে বেশি হবে
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) i ও ii
(i) ✓ সুষম গোলকের পৃষ্ঠ সমবিভব তল। (ii) ✓ g′=2×9.8=19.6 ms-2। (iii) ✗ পৃষ্ঠে প্রাবল্যের মান g′-এর সমানই, বেশি নয়। -
২৬
একটি কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক হলো
- ক h = (GMT24π2 )-R
- খ h = (GMT34π2)13-R
- গ h = (GM4)13(Tπ)23-R
- ঘ h = (GMT34π2)3-R
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) h = (GM4)13(Tπ)23-R
T=2π√(R+h)3GM ⇒ (R+h)=(GMT24π2)1/3 = (GM4)1/3(Tπ)2/3 ⇒ h = ওটাই − R। -
২৭
নিচের কোনটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি?
- ক ইস্পাত
- খ রবার
- গ তামা
- ঘ সোনা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ইস্পাত
পীড়ন একই হলে যার বিকৃতি কম তার স্থিতিস্থাপকতা বেশি। ইস্পাতের ইয়ং গুণাঙ্ক সবচেয়ে বেশি, তাই এটিই সর্বাধিক স্থিতিস্থাপক। -
২৮
চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের △OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে
- ক ইয়ং গুণাঙ্ক
- খ সর্বমোট কৃতকাজ
- গ একক আয়তনের বিভবশক্তি
- ঘ পয়সনের অনুপাত
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) একক আয়তনের বিভবশক্তি
পীড়ন-বিকৃতি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = 12×পীড়ন×বিকৃতি = একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি। -
২৯
একটি আদর্শ দৃঢ়বস্তুর জন্য ইয়ং-এর গুণাঙ্ক
- ক 0
- খ ∞
- গ 1
- ঘ -1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ∞
আদর্শ দৃঢ়বস্তুতে বিকৃতি শূন্য, তাই Y=পীড়ন0=∞। -
৩০
প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তবে বস্তুটিকে বলা হয়
- ক পূর্ণ স্থিতিস্থাপক বস্তু
- খ পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু
- গ নমনীয় বস্তু
- ঘ দৃঢ় বস্তু
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু
বল সরিয়ে নেওয়ার পরও বিকৃতি পুরোপুরি থেকে গেলে বস্তুটিকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে। -
৩১
কোনো তারকে কেটে সমান তিন টুকরা করা হলো, এতে তারের অসহভারের মান কত হবে?
- ক পূর্বের অর্ধেক
- খ পূর্বের এক-তৃতীয়াংশ
- গ পূর্বের সমান
- ঘ পূর্বের এক-চতুর্থাংশ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পূর্বের সমান
অসহ ভার প্রস্থচ্ছেদের ওপর নির্ভর করে, দৈর্ঘ্যের ওপর নয়। তিন টুকরা করলেও প্রতিটির অসহ ভার পূর্বের সমান। -
৩২
কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়?
- ক কঠিন
- খ তরল
- গ বায়বীয়
- ঘ প্লাজমা
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কঠিন
কঠিন অবস্থায় অণুগুলো সবচেয়ে কাছাকাছি থাকে, তাই আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক। -
৩৩
পয়সনের অনুপাতের মান কোনটি?
- ক - 12 < σ < 1
- খ - 1 < σ < 12
- গ 12 < σ < 1
- ঘ 1 < σ < 2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) - 1 < σ < 12
তত্ত্বীয়ভাবে পয়সনের অনুপাতের সীমা −1 < σ < 0.5। -
৩৪
পয়েস (poise) কীসের একক?
- ক ইয়ং গুণাঙ্ক
- খ সংনম্যতা
- গ পৃষ্ঠটান
- ঘ সান্দ্রতা গুণাঙ্ক
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সান্দ্রতা গুণাঙ্ক
CGS পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েস (1 poise = 0.1 N s m-2)। -
৩৫
কোনো তরলের পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের
- ক অর্ধেক
- খ সমান
- গ দ্বিগুণ
- ঘ তিনগুণ
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সমান
পৃষ্ঠশক্তি ও পৃষ্ঠটান সংখ্যাগতভাবে সমান (উভয়ের মান T)। -
৩৬
পানির পৃষ্ঠটান হ্রাস পায়-
i. তাপমাত্রা হ্রাস পেলে
ii. তাপমাত্রা বৃদ্ধি পেলে
iii. সাবানের ফেনা মেশালে
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ii ও iii
(i) ✗ তাপমাত্রা কমলে পৃষ্ঠটান বাড়ে। (ii) ✓ তাপমাত্রা বাড়লে কমে। (iii) ✓ সাবান/ডিটারজেন্ট মেশালে কমে। -
৩৭
একটি সেকেন্ড দোলকের বব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে?
- ক 0.5 s
- খ 1 s
- গ 1.5 s
- ঘ 2 s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 1 s
সেকেন্ড দোলকের পর্যায়কাল T = 2 s। একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে সময় লাগে T/2 = 1 s। -
৩৮
একটি সরল দোলক ভূপৃষ্ঠে প্রতি 0.75 s-এ একবার টিক দেয়। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত?
- ক 0.186 m
- খ 0.326 m
- গ 0.559 m
- ঘ 0.686 m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.559 m
T = 2 × 0.75 = 1.5 s। L = (g T²) / (4π²) = (9.8 × 1.5²) / (4π²) = (9.8 × 2.25) / 39.478 ≈ 0.559 m। -
৩৯
s–t লেখচিত্রে t = 0 সময়ে কণার সরণ x = A হলে কণাটির আদি দশা δ কত?
- ক π
- খ π/2
- গ π/4
- ঘ 0
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) π/2
x = A sin (ωt + δ)। t = 0 তে x = A বসালে A = A sin δ ⇒ sin δ = 1 ⇒ δ = π/2 rad। -
৪০
দোলক ঘড়ি সংক্রান্ত কোনটি সঠিক?
(i) পাহাড়ের ওপর ধীরে চলে
(ii) বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে দ্রুত চলে (g বাড়ে ⇒ T কমে)
(iii) গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে (L কমে ⇒ T কমে)
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
g বাড়লে বা L কমলে দোলনকাল T কমে, ফলে ঘড়িটি দ্রুত চলে। তিনটিই সঠিক।
দিনাজপুর বোর্ড ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।