দিনাজপুর বোর্ড ২০২২ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

দিনাজপুর বোর্ড ২০২২ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৯ প্রশ্ন পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৪ ১৬টি২০২৩ ১১টি২০২২ ৯টি২০২১ ২টি২০১৯ ৮টি২০১৭ ৬টি২০১৬ ১৭টি২০১৫ ৩২টি
  1. ১
    গতিবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২

    পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত?

    • ক 7.27×105 rads-1
    • খ 0.2618 rads-1
    • গ 1.818×10-4 rads-1
    • ঘ 7.27×10-5 rads-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 7.27×10-5 rads-1

    পৃথিবী এক পাক ঘুরতে 24 h = 86400 s নেয় ⇒ ω=2π86400=7.27×10-5 rads-1। স্মৃতিসৌধ পৃথিবীর সাথে ঘোরে বলে এর কৌণিক বেগও এটিই।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · যশোর বোর্ড ২০২৪

    বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী?

    • ক মহাকর্ষ বল
    • খ দুর্বল নিউক্লীয় বল
    • গ সবল নিউক্লীয় বল
    • ঘ তাড়িতচৌম্বক বল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) দুর্বল নিউক্লীয় বল

    β-ক্ষয়ে নিউট্রন প্রোটনে পরিণত হয় — এটি দুর্বল নিউক্লীয় বলের কাজ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · রাজশাহী বোর্ড ২০২২

    2 gm, 6 gm ও 4 gm ভরের তিনটি বস্তুকণা যথাক্রমে A, B ও C কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB ও LC । অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5 cm, 4 cm ও 3 cm।
    A বস্তুকণাটির রৈখিক বেগ কত?

    • ক 1.256 m s-1
    • খ 6.283 m s-1
    • গ 9.283 m s-1
    • ঘ 125.60 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.256 m s-1

    5 s-এ 20 বার ⇒ f=4 rps ⇒ ω=2πf=25.13 rad s-1। A-এর জন্য r=5 cm=0.05 m ⇒ v=ωr=25.13×0.05≈1.256 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৫ · দিনাজপুর বোর্ড ২০২২

    একটি কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক হলো

    • ক h = (GMT24π2 )-R
    • খ h = (GMT34π2)13-R
    • গ h = (GM4)13(Tπ)23-R
    • ঘ h = (GMT34π2)3-R
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) h = (GM4)13(Tπ)23-R

    T=2π√(R+h)3GM ⇒ (R+h)=(GMT24π2)1/3 = (GM4)1/3(Tπ)2/3 ⇒ h = ওটাই − R।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৬ · বরিশাল বোর্ড ২০২২

    চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের △OAB এর ক্ষেত্রফল নির্দেশ করে

    • ক ইয়ং গুণাঙ্ক
    • খ সর্বমোট কৃতকাজ
    • গ একক আয়তনের বিভবশক্তি
    • ঘ পয়সনের অনুপাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) একক আয়তনের বিভবশক্তি

    পীড়ন-বিকৃতি লেখচিত্রের নিচের ক্ষেত্রফল = 12×পীড়ন×বিকৃতি = একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২২ · দিনাজপুর বোর্ড ২০২২

    CO-এর জন্য স্বাধীনতার মাত্রা কত?

    • ক 3
    • খ 4
    • গ 5
    • ঘ 6
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 5

    CO একটি দ্বি-পারমাণবিক (রৈখিক) অণু — স্বাধীনতার মাত্রা f=5।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    স্থির তড়িৎ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২

    N সংখ্যক C ধারকত্বের ধারককে V ভোল্ট উৎসের সাথে যথাক্রমে শ্রেণি ও সমান্তরালে যুক্ত করা হলো। শ্রেণি ও সমান্তরালে তুল্য ধারকত্ব যথাক্রমে Cs ও Cp হলে নিচের কোনটি সঠিক?

    • ক Cp = n2Cs
    • খ Cp = nCs
    • গ Cp = Csn
    • ঘ Cp = Csn2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) Cp = n2Cs

    N সংখ্যক C ধারকত্বের ধারক শ্রেণিতে: Cₛ=C/N; সমান্তরালে: Cₚ=NC। তাই Cₚ=N²Cₛ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    স্থির তড়িৎ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২

    N সংখ্যক C ধারকত্বের ধারককে V ভোল্ট উৎসের সাথে যথাক্রমে শ্রেণি ও সমান্তরালে যুক্ত করা হলো। উদ্দীপকে শ্রেণি ও সমান্তরালে তুল্যধারকের সঞ্চিত শক্তি যথাক্রমে US ও Up হলে নিচের কোনটি সঠিক?

    • ক Up = Usn
    • খ Up = US
    • গ Up = nUS
    • ঘ Up = n2US
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) Up = n2US

    Uₛ=½CₛV², Uₚ=½CₚV²। Cₚ=N²Cₛ হওয়ায় Uₚ=N²Uₛ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৯
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২২ · রাজশাহী বোর্ড ২০২২

    2 gm, 6 gm ও 4 gm ভরের তিনটি বস্তুকণা যথাক্রমে A, B ও C কোনো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তুকণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB ও LC । অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে 5 cm, 4 cm ও 3 cm।
    কৌণিক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

    • ক LA> LB > LC
    • খ LA> LC > LB
    • গ LB> LA > LC
    • ঘ LB> LC > LA
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) LB> LA > LC

    L=mr2ω। LA∝2×52=50, LB∝6×42=96, LC∝4×32=36। তাই LB>LA>LC।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

দিনাজপুর বোর্ড ২০২২ ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি