দিনাজপুর বোর্ড ২০১৭ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

দিনাজপুর বোর্ড ২০১৭ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৬টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৬ প্রশ্ন পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৪ ১৬টি২০২৩ ১১টি২০২২ ৯টি২০২১ ২টি২০১৯ ৮টি২০১৭ ৬টি২০১৬ ১৭টি২০১৫ ৩২টি
  1. ১
    কাজ, শক্তি ও ক্ষমতা ইসহাক স্যার · তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭

    কোনো বল দ্বারা কৃতকাজ-
    i. বল ও সরণের ডটগুণন
    ii. ভর× ত্বরণ
    iii. গতিশক্তির পরিবর্তনের সমান
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) i ও iii

    (i) ✓ W=F⃗·S⃗। (ii) ✗ ভর×ত্বরণ হলো বল। (iii) ✓ কার্য-শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ = গতিশক্তির পরিবর্তন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · দিনাজপুর বোর্ড ২০১৭

    একটি আদর্শ দৃঢ়বস্তুর জন্য ইয়ং-এর গুণাঙ্ক

    • ক 0
    • খ ∞
    • গ 1
    • ঘ -1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ∞

    আদর্শ দৃঢ়বস্তুতে বিকৃতি শূন্য, তাই Y=পীড়ন0=∞।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭

    পয়েস (poise) কীসের একক?

    • ক ইয়ং গুণাঙ্ক
    • খ সংনম্যতা
    • গ পৃষ্ঠটান
    • ঘ সান্দ্রতা গুণাঙ্ক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) সান্দ্রতা গুণাঙ্ক

    CGS পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েস (1 poise = 0.1 N s m-2)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    তাপগতিবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭ · মাদ্রাসা বোর্ড ২০২১

    দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি কোন ধরনের প্রক্রিয়া?

    • ক প্রত্যাবর্তী প্রক্রিয়া
    • খ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া
    • গ রুদ্ধতাপীয় প্রক্রিয়া
    • ঘ সমোষ্ণ প্রক্রিয়া
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) অপ্রত্যাবর্তী প্রক্রিয়া

    দুই বস্তুর ঘর্ষণে উৎপন্ন তাপ পুনরায় সংগ্রহ করে যান্ত্রিক কাজে রূপান্তর করা যায় না — এটি একটি অপ্রত্যাবর্তী (irreversible) প্রক্রিয়া।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখায় g' এর মান

    • ক বৃদ্ধি পাবে
    • খ হ্রাস পাবে
    • গ একই থাকবে
    • ঘ শূন্য হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বৃদ্ধি পাবে

    বিষুবরেখায় g′=g−ω2R; ঘূর্ণন বন্ধ হলে (ω=0) g′ বৃদ্ধি পাবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    গতিবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৭ · মেডিকেল ভর্তি ২০২৪

    স্থিরাবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে

    • ক 34
    • খ 75
    • গ 269
    • ঘ 2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 75

    n-তম সেকেন্ডে দূরত্ব sn=a2(2n−1)। ৪র্থ সেকেন্ডে 7a2, ৩য় সেকেন্ডে 5a2। অনুপাত = 75।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

দিনাজপুর বোর্ড ২০১৭ ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি