দিনাজপুর বোর্ড ২০২৩ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

দিনাজপুর বোর্ড ২০২৩ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১১টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

১১ প্রশ্ন পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৪ ১৬টি২০২৩ ১১টি২০২২ ৯টি২০২১ ২টি২০১৯ ৮টি২০১৭ ৬টি২০১৬ ১৭টি২০১৫ ৩২টি
  1. ১
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩

    নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়?

    • ক ভর
    • খ স্থান
    • গ কাল
    • ঘ ভরবেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) ভরবেগ

    নিউটনীয় বলবিদ্যায় ভর, স্থান ও কাল ধ্রুব ধরা হয়; ভরবেগ বল প্রয়োগে বদলায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩

    পৃথিবীর মুক্তিবেগ 11.2km s-1 । পৃথিবীর সমভরের একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুণ।
    ঐ গ্রহটির মুক্তিবেগ পৃথিবীর মানের কতগুণ?

    • ক দ্বিগুণ
    • খ সমান
    • গ অর্ধেক
    • ঘ এক-চতুর্থাংশ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) সমান

    ve=√2gR; g দ্বিগুণ ও R অর্ধেক ⇒ √2×0.5=1 — অর্থাৎ পৃথিবীর সমান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩

    পৃথিবীর মুক্তিবেগ 11.2km s-1 । পৃথিবীর সমভরের একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ এবং অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর মানের যথাক্রমে অর্ধেক এবং দ্বিগুণ।
    যদি গ্রহটিকে একটি সুষম গোলক ধরা হয় তবে এর-
    i. পৃষ্ঠ সমবিভব তল হবে
    ii. অভিকর্ষীয় ত্বরণ হবে 19.6m s-2
    iii. পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য মানের চেয়ে বেশি হবে
    নিচের কোনটি সঠিক?

    • ক i ও ii
    • খ i ও iii
    • গ ii ও iii
    • ঘ i, ii ও iii
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) i ও ii

    (i) ✓ সুষম গোলকের পৃষ্ঠ সমবিভব তল। (ii) ✓ g′=2×9.8=19.6 ms-2। (iii) ✗ পৃষ্ঠে প্রাবল্যের মান g′-এর সমানই, বেশি নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩

    প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তবে বস্তুটিকে বলা হয়

    • ক পূর্ণ স্থিতিস্থাপক বস্তু
    • খ পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু
    • গ নমনীয় বস্তু
    • ঘ দৃঢ় বস্তু
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু

    বল সরিয়ে নেওয়ার পরও বিকৃতি পুরোপুরি থেকে গেলে বস্তুটিকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৪ · ঢাকা বোর্ড ২০২৪

    পয়সনের অনুপাতের মান কোনটি?

    • ক - 12 < σ < 1
    • খ - 1 < σ < 12
    • গ 12 < σ < 1
    • ঘ 1 < σ < 2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) - 1 < σ < 12

    তত্ত্বীয়ভাবে পয়সনের অনুপাতের সীমা −1 < σ < 0.5।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩

    বাষ্পের আয়তন (V) বনাম অসম্পৃক্ত বাষ্পচাপ (P) এর সম্পর্ক নির্দেশক সঠিক লেখচিত্র নিচের কোনটি?

    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) চিত্র

    বাষ্প সংকুচিত হতে হতে (V হ্রাস) প্রথমে অসম্পৃক্ত অবস্থায় (বেশি V) স্বাভাবিক গ্যাসের মতো p বৃদ্ধি পায় (বক্ররেখা), অতঃপর সম্পৃক্ত হয়ে গেলে (কম V) আরও সংকোচনেও p স্থির (সম্পৃক্ত বাষ্পচাপ) থাকে — বাষ্প শুধু ঘনীভূত হতে থাকে। এই সঠিক ক্রম (কম V-তে অনুভূমিক "সম্পৃক্ত" অংশ, বেশি V-তে হ্রাসমান "অসম্পৃক্ত" বক্ররেখা) কেবল অপশন (ঘ)-এ দেখানো হয়েছে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    স্থির তড়িৎ তপন স্যার · বরিশাল বোর্ড ২০২৩ · ঢাকা বোর্ড ২০২০

    অ্যাম্পিয়ার ঘণ্টা কীসের একক?

    • ক সময়
    • খ তড়িৎ শক্তি
    • গ তড়িৎ প্রবাহ
    • ঘ তড়িৎ আধান
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) তড়িৎ আধান

    অ্যাম্পিয়ার-ঘণ্টা (A·h = A×3600s) তড়িৎ আধানের একক (ব্যাটারির ধারণক্ষমতা প্রকাশে ব্যবহৃত)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    নিউটনীয় বলবিদ্যা তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৩ · দিনাজপুর বোর্ড ২০২৩

    কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ?

    • ক MLT-1
    • খ MLT-2
    • গ MLT
    • ঘ ML2T-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) MLT-1

    ঘাত = ভরবেগের পরিবর্তন ⇒ মাত্রা MLT-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৯
    চল তড়িৎ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩ · রাজশাহী বোর্ড ২০১৭

    নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?

    • ক কুলম্ব
    • খ ভোল্ট
    • গ সিমেন্স
    • ঘ অ্যাম্পিয়ার
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) অ্যাম্পিয়ার

    চার্জ প্রবাহের হার (Q/t) পরিমাপের একক অ্যাম্পিয়ার।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১০
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ইসহাক স্যার · তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৬

    একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে —

    • ক নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়
    • খ উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায়
    • গ নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায়
    • ঘ উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়

    বাস্তব গ্যাস নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, কারণ তখন অণুসমূহের মধ্যে দূরত্ব বেশি থাকায় আন্তঃআণবিক আকর্ষণ বল ও অণুর প্রকৃত আয়তনের প্রভাব উপেক্ষণীয় হয়ে যায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১১
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০২৩ · ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫

    সর্বনিম্ন কত বেগে ভূ-পৃষ্ঠ হতে । ভরের একটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে
    আসবে না?

    • ক √2gR
    • খ (√2) g R
    • গ g R
    • ঘ 2√gR
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) √2gR

    মুক্তিবেগ ve=√2gR — এর চেয়ে কম বেগে ছুড়লে বস্তু ফিরে আসবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

দিনাজপুর বোর্ড ২০২৩ ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি