ঢাকা বোর্ড — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

ঢাকা বোর্ড ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ১২০টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

১২০ প্রশ্ন পাতা ২/৬
সাল ধরে দেখো
২০২৪ ১৯টি২০২৩ ১৫টি২০২২ ৫টি২০২১ ১২টি২০২০ ১টি২০১৯ ১১টি২০১৭ ১২টি২০১৬ ২২টি২০১৫ ২১টি২০১১ ১টি
  1. ২১
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    সমআয়তনের একটি লৌহগোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে

    • ক লৌহগোলকের গতিশক্তি বেশি
    • খ টেনিস বলের গতিশক্তি বেশি
    • গ উভয়ের গতিশক্তি সমান
    • ঘ গতিশক্তির ওপর ভরবেগের প্রভাব নেই
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) টেনিস বলের গতিশক্তি বেশি

    K=p22m; p সমান হলে K ∝ 1m। টেনিস বলের ভর কম, তাই এর গতিশক্তি বেশি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২২
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের

    • ক বর্গের সমানুপাতিক
    • খ বর্গমূলের সমানুপাতিক
    • গ বর্গের ব্যস্তানুপাতিক
    • ঘ বর্গমূলের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বর্গের সমানুপাতিক

    K=p22m — নির্দিষ্ট ভরের জন্য K ভরবেগের বর্গের সমানুপাতিক।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৩
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৭

    এটি কত বেগে ভূমিতে আঘাত করবে?
    দেওয়া আছে: g = 10m s-2

    • ক 10m s-1
    • খ 20 m s-1
    • গ 200 m s-1
    • ঘ 400 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 20 m s-1

    v=√2gh=√2×10×20=√400=20 ms-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৪
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    100 gm ভর ও 1 cm পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেলো।
    অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ কত J?
    দেওয়া আছে: g = 9.8m s-2

    • ক 0.4851
    • খ 0.9751
    • গ 0.4900
    • ঘ 0.9800
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0.4851

    W=mgh=0.1×9.8×0.495=0.4851 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৫
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৫

    কোনো প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি Ein এর একটি অংশ কার্যকর শক্তি u -তে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি W অপচয় হয়। প্রক্রিয়াটির দক্ষতা কত?

    • ক u-WEin ×100%
    • খ WEin ×100%
    • গ uEin ×100%
    • ঘ u+WEin ×100%
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) uEin ×100%

    দক্ষতা = কার্যকর শক্তিমোট প্রদত্ত শক্তি×100% = uEin×100%।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৬
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২১

    কোনো বস্তুতে F=(3i+2j-k) N মানের বল 2 sec ক্রিয়া করায় বলের দিকে বস্তুর বেগ হয় V=(i+2j+k) m s-1।
    ক্ষমতা কত?

    • ক (4i+4j)W
    • খ (4i-4j+4k)W
    • গ 6W
    • ঘ 8W
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 6W

    P = F⃗·v⃗ = (3)(1)+(2)(2)+(−1)(1) = 3+4−1 = 6 W।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৭
    কাজ, শক্তি ও ক্ষমতা তপন স্যার · ঢাকা বোর্ড ২০২১

    কোনো বস্তুতে F=(3i+2j-k) N মানের বল 2 sec ক্রিয়া করায় বলের দিকে বস্তুর বেগ হয় V=(i+2j+k) m s-1।
    বলের দ্বারা কৃতকাজ কত?

    • ক 12 J
    • খ 16 J
    • গ 2(4i+4j) J
    • ঘ 12(4i-4j+4k) J
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 12 J

    W=P×t=6×2=12 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৩

    সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল

    • ক কমে যাবে
    • খ বেড়ে যাবে
    • গ স্থির থাকবে
    • ঘ অসীম হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) কমে যাবে

    T2 ∝ r3। গড় দূরত্ব r কমলে পর্যায়কাল T-ও কমে যাবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৯
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    ভূ-পৃষ্ঠ হতে কত km উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের মানের 25% হবে?
    দেওয়া আছে: R = 6400km

    • ক 6400
    • খ 640
    • গ 250
    • ঘ 100
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 6400

    g4=gR2(R+h)2 ⇒ R+h=2R ⇒ h=R=6400 km।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩০
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৩ · ঢাকা বোর্ড ২০২৪

    নিচের কোনটি মহাকর্ষীয় বিভবের একক নির্দেশ করে?

    • ক N m kg-1
    • খ J kg
    • গ kg J-1
    • ঘ N m-1 kg-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) N m kg-1

    বিভব V=Wm ⇒ একক J kg-1 = N m kg-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩১
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৫

    ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

    • ক ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ বিষুব রেখার সরাসরি ওপরে থাকবে
    • খ ভূ-স্থির উপগ্রহের কক্ষপথে সমন্ত উপগ্রহের ভর একই হবে
    • গ ভূ-স্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘণ্টা
    • ঘ ভূ-স্থির উপগ্রহের কক্ষপথের সম্ভাব্য ব্যাসার্ধ একটি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ভূ-স্থির উপগ্রহের কক্ষপথে সমন্ত উপগ্রহের ভর একই হবে

    ভূ-স্থির কক্ষপথ বিষুবরেখার ওপরে, ব্যাসার্ধ নির্দিষ্ট, আবর্তনকাল ২৪ ঘণ্টা — এগুলো ঠিক। কিন্তু উপগ্রহগুলোর ভর সমান হওয়ার কোনো শর্ত নেই।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩২
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    কোনো বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে?

    • ক 11.2km s-1
    • খ 7.9 km s-1
    • গ 11.2m s-1
    • ঘ 9.7 m s-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 7.9 km s-1

    প্রথম মহাজাগতিক বেগ v=√gR≈7.9 km s-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৩
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০১৫ · ঢাকা বোর্ড ২০১৫

    কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন

    • ক r = r0
    • খ r < r0
    • গ r > r0
    • ঘ r >> r0
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) r = r0

    r=r0 (সাম্য দূরত্ব) হলে আকর্ষণ ও বিকর্ষণ সমান, তাই নিট বল শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৪
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০২৩ · ঢাকা বোর্ড ২০১৬

    ইয়ং-এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ

    • ক [Y] = [ML-2 T-1]
    • খ [Y] = [ML-1 T-1]
    • গ [Y]=[ML-1T-2]
    • ঘ [Y]=[M-1L-1T-1]
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) [Y]=[ML-1T-2]

    Y=পীড়নবিকৃতি; বিকৃতি মাত্রাহীন, তাই Y-এর মাত্রা = পীড়নের মাত্রা = MLT-2L2 = ML-1T-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৫

    স্থিতিস্থাপকতার সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে

    • ক ইয়ং-এর গুণাঙ্ক
    • খ আয়তন গুণাঙ্ক
    • গ দৃঢ়তার গুণাঙ্ক
    • ঘ পয়সনের অনুপাত
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) দৃঢ়তার গুণাঙ্ক

    আকার (কৃন্তন) পীড়ন ও আকার বিকৃতির অনুপাতই দৃঢ়তার গুণাঙ্ক n।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বলে

    • ক পীড়ন
    • খ বিকৃতি
    • গ অসহ ভার
    • ঘ স্থিতিস্থাপক ক্লান্তি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) বিকৃতি

    বাইরের বল প্রয়োগে বস্তুর একক মাত্রার পরিবর্তনকেই বিকৃতি বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৭
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · চট্টগ্রাম বোর্ড ২০২৪ · ঢাকা বোর্ড ২০২৪

    পয়সনের অনুপাতের মান কোনটি?

    • ক - 12 < σ < 1
    • খ - 1 < σ < 12
    • গ 12 < σ < 1
    • ঘ 1 < σ < 2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) - 1 < σ < 12

    তত্ত্বীয়ভাবে পয়সনের অনুপাতের সীমা −1 < σ < 0.5।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৮
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · কুমিল্লা বোর্ড ২০১৫ · ঢাকা বোর্ড ২০১৬

    সান্দ্রতা একক কোনটি?

    • ক rad s-1
    • খ J s-1
    • গ N s m-2
    • ঘ N m-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) N s m-2

    η=F·yA·v ⇒ একক N·mm2·m s-1 = N s m-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৯
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    বৃষ্টির একটি বড়ো ফোঁটা ভেঙ্গে অনেকগুলো ছোটো ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলোর সর্বমোট

    • ক ক্ষেত্রফল হ্রাস পায়
    • খ ক্ষেত্রফল বৃদ্ধি পায়
    • গ আয়তন হ্রাস পায়
    • ঘ ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ক্ষেত্রফল বৃদ্ধি পায়

    আয়তন অপরিবর্তিত থাকলেও ছোটো ফোঁটার সংখ্যা বেশি হওয়ায় মোট পৃষ্ঠক্ষেত্রফল বেড়ে যায় (তাই শক্তি লাগে)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৪০
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · ঢাকা বোর্ড ২০১৬

    নিচের কোনটি পৃষ্ঠশক্তির একক?

    • ক Nm
    • খ N-1m
    • গ Nm2
    • ঘ Nm-1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) Nm-1

    পৃষ্ঠশক্তি = একক ক্ষেত্রফলে সঞ্চিত বিভবশক্তি = Jm2 = N m-1 — সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

ঢাকা বোর্ড ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি