তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় এন্ট্রপি

P−V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এন্ট্রপি রেখা বলা হয় কেন?

উত্তর

P−V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশের সাথে তাপের আদান-প্রদান করে না অর্থাৎ তাপের পরিবর্তন dQ=0। এন্ট্রপির সংজ্ঞানুসারে কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dS=dQT=0। অর্থাৎ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন না হওয়ায় তথা এন্ট্রপি স্থির হওয়ায় P−V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এন্ট্রপি রেখা বলা হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি