তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় এন্ট্রপি

জগতের তাপীয় মৃত্যুর জন্য দায়ী এন্ট্রপি-ব্যাখ্যা কর।

সি.বো. ২১

উত্তর

এন্ট্রপি বৃদ্ধির অর্থ সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় যাওয়া। বিজ্ঞানী ক্লসিয়াসের মতে, বিশ্ব জগতের এন্ট্রপি বৃহত্তম মানের দিকে যাচ্ছে। এন্ট্রপির মান যখন বৃহত্তম হবে তখন বিশ্ব জগতের সকল সিস্টেম একই তাপমাত্রা তথা তাপীয় সাম্যাবস্থা প্রাপ্ত হবে অর্থাৎ কোনো সিস্টেমের তাপশক্তিকেই আর কাজে পরিণত করা যাবে না। এই ঘটনাটিকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। তাই জগতের তাপীয় মৃত্যুর জন্য এন্ট্রপি দায়ী।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি