তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপগতিবিদ্যা ও তাপমাত্রা পরিমাপের নীতি

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হতে কীভাবে তাপমাত্রার ধারণা পাওয়া যায়- ব্যাখ্যা কর।

কু.বো. ২১দি.বো. ২১

উত্তর

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হচ্ছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ, অ ও ই নামক দুটি বস্তু যদি ঈ এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তখন অ ও ই বস্তুদ্বয় নিজেরাও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে, প্রতিটি বস্তুর এমন একটি ধর্ম আছে যা অন্য একটি বস্তুর সঙ্গে সমান হলে বস্তু দুটি পরস্পর তাপীয় সাম্যে থাকবে। এই ধর্মটিই হলো তাপমাত্রা। এভাবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হতে তাপমাত্রার ধারণা পাওয়া যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি