তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

সমোষ্ণ প্রক্রিয়ায় গ্যাস দ্বারা সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান হয়, ব্যাখ্যা কর।

য.বো. ২১: ঢা.বো. ১৯

উত্তর

তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে গাণিতিকভাবে লেখা যায়,

dQ=dU+dW [যেখানে dQ তাপের পরিবর্তন, dU অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং dW কৃতকাজ]

সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, ফলে অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে।

অর্থাৎ, dU=0 এবং তখন, dQ=0+dW=dW

সুতরাং, সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি