পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় নিউক্লীয় বল, ভরত্রুটি ও বন্ধন শক্তি

হাইড্রোজেন বোমা বিস্ফোরণে প্রথমে ফিশন বিক্রিয়া ঘটে কি? ব্যাখ্যা কর।

সি.বো.২৫

উত্তর

হাইড্রোজেন বোমা বিস্ফোরণ এর সময় প্রথমে ফিশন বিক্রিয়া ঘটে থাকে।

হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা (Thermonuclear Bomb) দুই ধাপে কাজ করে। প্রথম ধাপে ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239 এর নিউক্লিয়াস ভেঙে প্রচুর তাপ ও চাপ তৈরি হয়, যা ফিশন বিক্রিয়ার ফল। এই ফিশনে যেই তাপ ও চাপ তৈরি হয় সেটিই হাইড্রোজেন বোমার ট্রিগার বা প্রজ্বলক হিসেবে কাজ করে। এই তাপশক্তি ও চাপ ব্যবহার করে দ্বিতীয় ধাপে ডিউটেরিয়াম (12H) ও ট্রিটিয়াম (13H) এর মতো হালকা আইসোটোপগুলোর ফিউশন ঘটে যাতে আরও বেশি শক্তি উৎপন্ন হয়।

অর্থাৎ, হাইড্রোজেন বোমা বিস্ফোরণের প্রথমে ফিশন ও তারপরেই ফিউশন বিক্রিয়া ঘটে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি