পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় নিউক্লীয় বল, ভরত্রুটি ও বন্ধন শক্তি

অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না কেন?

কু.বো.১৬

উত্তর

অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে এবং অতি অল্প সময়ে সকল পরমাণুর ফিশন ঘটে। একটি নিউট্রন কোনো ইউরেনিয়াম পরমাণুকে এসে আঘাত করলে তা থেকে প্রচুর শক্তি ও তিনটি নিউট্রন নির্গত হয়, যারা আবার অন্য আরো তিনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। ফলে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তি নির্গমন করেই চলে। এ প্রক্রিয়া চালু রাখতে বাইরে থেকে কোন শক্তির দরকার হয় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি