আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় এক্সরে ও আলোক তড়িৎ ক্রিয়া

সূচন তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় না কেন?

ব.বো.১৭

উত্তর

প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক বা সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য আছে যার চেয়ে কম কম্পাঙ্কবিশিষ্ট বা বেশি তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট কোনো আলো ঐ ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারে না। এই ন্যূনতম কম্পাঙ্ককে বা সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যকে সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গদৈর্ঘ্য বলা হয়। সূচন তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো ধাতবপৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নির্গত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তা অর্জিত হয় না। তাই ইলেকট্রন নির্গত হয় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি