পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বাস্তব জীবনে পর্যায়বৃত্ত গতির ব্যবহার

শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে কেন? ব্যাখ্যা কর।

উত্তর

দোলক ঘড়ির কার্যনীতি সরল দোলকের অনুরূপ এবং এর দোলনকাল 2 সেকেন্ড হয়। আমরা জানি নির্দিষ্ট স্থানে স্বল্প কৌণিক বিস্তারের সরল দোলকের দোলনকাল, এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। শীতকালে তাপমাত্রা কম থাকায় দোলক ঘড়ির কার্যকরী দৈর্ঘ্য সংকোচনের ফলে হ্রাস পায়, তাই দোলনকালও হ্রাস পায়। ফলে দোলক ঘড়ির দোলনকালের মান 2 সেকেন্ড অপেক্ষা কমে যায়। তাই দোলক ঘড়ি প্রতি মিনিটে 30 এর অধিক বা প্রতি 2 সেকেন্ডে এক এর অধিক পূর্ণ দোলন সম্পন্ন করে বিধায় ঘড়ি দ্রুত চলে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি