তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

রুদ্ধতাপীয় সংকোচনে চাপের পরিবর্তন অধিকতর কেন? ব্যাখ্যা কর।

উত্তর

যে তাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান-প্রদান হয় না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে।

যেহেতু চাপ ও আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান সেহেতু আয়তন সংকোচনে চাপ বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় চাপের এই বৃদ্ধি অধিকতর হয় কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ করে খুব অল্প সময়ে সম্পন্ন হয়। এর ফলে আয়তন পরিবর্তনের সময় খুব কম হয়। তাই, খুব অল্প সময়ে আয়তন সংকোচনের জন্য রুদ্ধতাপীয় সংকোচনে চাপের পরিবর্তন অধিকতর হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি