রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপ ধ্রুব থাকে; কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয়। ধরা যাক, কিছু পরিমাণ গ্যাস ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি তাপ অপরিবাহী দেয়ালবিশিষ্ট সিলিন্ডারে আবদ্ধ অবস্থায় রয়েছে। এখন গ্যাসটিকে দ্রুত প্রসারিত করলে গ্যাস কিছু কাজ সম্পাদন করবে। যেহেতু পাত্রের দেয়াল তাপ অপরিবাহী তাই বাহির হতে কোনো প্রকার তাপ সরবরাহ হবে না এবং উক্ত কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হতে সরবরাহ হবে। ফলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে। অনুরূপভাবে গ্যাসটিকে দ্রুত সংকুচিত করলে গ্যাসটির তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরূপ রুদ্ধতাপীয় প্রসারণ ও সংকোচন হওয়ার জন্যে যেহেতু বাহির হতে কোনো প্রকার তাপের সরবরাহ অবাঞ্ছনীয়, তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয়।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোতাপগতিবিদ্যা · মোট ৩৪৮টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
তাপগতিবিদ্যা · ২য় পত্র