তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

বডি-স্প্রে ব্যবহারের সময় ঠাণ্ডা অনুভূত হয় কেন? ব্যাখ্যা কর।

দি.বো. ১৯

উত্তর

বডি-স্প্রে ব্যবহারের সময় রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ বা বর্জন করে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। বডি-স্প্রেতে গ্যাসের হঠাৎ দ্রুত প্রসারণ হয় বলে এ সময় তা পরিবেশের সাথে তাপের আদান-প্রদান করতে পারে না। তাই, এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া।

তাপগতিবিদ্যার ১ম সূত্রানুযায়ী, dQ=dU+dW

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dQ=0 বলে dW=−dU হয়। ফলে বডি স্প্রে করার সময় রুদ্ধতাপীয় প্রসারণ হওয়ায় অভ্যন্তরীণ শক্তি দ্বারা আয়তন বৃদ্ধিজনিত কাজ সম্পাদিত হয় এবং সিস্টেম শীতল হয়। এ কারণেই বডি স্প্রে ব্যবহারের সময় ঠাণ্ডা অনুভূত হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি