তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

গাড়ির টায়ার বিস্ফোরণের সময় কী ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়? ব্যাখ্যা কর।

রা.বো. ২৩

উত্তর

গাড়ির টায়ার বিস্ফোরণ একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। গাড়ির টায়ারের অভ্যন্তরে বাতাস উচ্চচাপে অবস্থান করে। এ অবস্থায় টায়ারে ছিদ্র হলে অথবা টায়ার বিস্ফোরিত হলে টায়ারের ভেতরের বাতাস খুব দ্রুত বাইরে স্বাভাবিক চাপে আসতে চায়। এর ফলে বাতাসের আকস্মিক প্রসারণ ঘটে। প্রক্রিয়াটি দ্রুত সংঘটিত হয় বলে প্রসারণের সময় বাতাস বাইরের পরিবেশের সাথে তাপের আদান প্রদান করার পর্যাপ্ত সময় পায় না। যেহেতু তাপের আদান প্রদান ঘটে না তাই আমরা এই প্রক্রিয়াটিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি