তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়-ব্যাখ্যা কর।

দি.বো: ২৫: ব.বো ২৪ঢা.বো ২৩: চ.বো ১৯কু.বো ২৪

উত্তর

তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে, আমরা জানি, dQ=dU+dW

রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কাজ করে অথবা বাইরের শক্তি দ্বারা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। এ প্রক্রিয়ায় সিস্টেমে তাপের আদান-প্রদান হয় না। এ থেকে লেখা যায়,

dQ=0

∴ 0=dU+dW

⟹ dU=−dW

প্রসারণে আয়তন বৃদ্ধি ঘটে বলে dW এর মান ধনাত্মক হয় (∵dW=PdV)। এখন, dW ধনাত্মক হলে শেষোক্ত সমীকরণ অনুসারে dU এর মান ঋণাত্মক হবে, যা সিস্টেমের অন্তঃস্থ শক্তির হ্রাস নির্দেশ করে। অন্তঃস্থ বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে তাপমাত্রা হ্রাস পাওয়া। অর্থাৎ, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি