তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

কোন তাপগতীয় প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়? ব্যাখ্যা কর।

চ.বো. ২১

উত্তর

সমোষ্ণ প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়। সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে বলে সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না; অর্থাৎ, dU=0।

সুতরাং, তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে, dQ=dU+dW=0+dW=dW

সুতরাং, সমোষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। অর্থাৎ, সমোষ্ণ প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি