তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় সিস্টেম ও তাপগতীয় পরিবর্তন

তাপগতিবিদ্যায় P−V লেখচিত্রের ক্ষেত্রফল কী প্রকাশ করে? ব্যাখ্যা কর।

চ.বো. ২১

উত্তর

P−V লেখচিত্রের ক্ষেত্রফল তাপগতীয় প্রক্রিয়ায় মোট কৃতকাজ প্রকাশ করে। চাপ P হলে এবং আয়তনের পরিবর্তন dV হলে, গ্যাসের আয়তন পরিবর্তন জনিত কৃতকাজ, dW=PdV

সুতরাং, চিত্রানুযায়ী গ্যাসের আয়তন Vi থেকে Vf হওয়ায় মোট কৃতকাজ-

W=∫dW

= ∫ViVfPdV ; যা নির্দেশক চিত্রে প্রক্রিয়া পথ ও আয়তন অক্ষ দ্বারা সীমাবদ্ধ ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল।

অতএব, P−V লেখচিত্রের ক্ষেত্রফল তাপগতীয় প্রক্রিয়ায় মোট কৃতকাজ প্রকাশ করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি