পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বাস্তব জীবনে পর্যায়বৃত্ত গতির ব্যবহার

ফাঁকা দোলকপিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি ধীরে চলবে না দ্রুত চলবে? ব্যাখ্যা কর।

ব.বো. ২৪

উত্তর

ফাঁকা দোলকপিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি ধীরে চলবে।

আমরা জানি, দোলনকাল, T=2πLg⇒T∝L। অর্থাৎ, দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক।

ফাঁকা দোলকপিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে ভারকেন্দ্র O থেকে P বিন্দুতে নেমে যায়। তাই তরল দ্বারা অর্ধপূর্ণ করার পর কার্যকরী দৈর্ঘ্য L', আগের কার্যকরী দৈর্ঘ্য L থেকে বেশি। তাই ২য় ক্ষেত্রে দোলনকাল T' পূর্বের দোলনকাল T থেকে বেশি হবে (T' > T)। দোলনকাল যত বেশি হয়, দোলকটি তত ধীরে চলে। তাই ফাঁকা দোলকপিণ্ডকে তরল দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি ধীরে চলবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি