আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় গ্যাসীয় গতিতত্ত্ব সম্পর্কিত

দুটি সিলিন্ডারে রক্ষিত O2 গ্যাসের তাপমাত্রা যথাক্রমে 20°C ও 25°C। কোন গ্যাসের সান্দ্রতা বেশি হবে? কারণসহ ব্যাখ্যা কর।

সি.বো.১৭

উত্তর

দু'টি সিলিন্ডারের মধ্যে যেটিতে O2 গ্যাসের তাপমাত্রা বেশি, অর্থাৎ 25°C সেই গ্যাসের সান্দ্রতা বেশি হবে।

আমরা জানি, গ্যাসের অণুগুলো সব-সময় এলোমেলো গতিতে থাকে। তাপমাত্রা বৃদ্ধির ফলে এদের ইতস্তত গতি অত্যন্ত বেড়ে যায়। ধীর গতির স্তরের কিছু অণু দ্রুত গতির স্তরে যায়। ফলে দ্রুত গতি স্তরের অণুগুলোর গড় দ্রুতি হ্রাস পায়। আবার এই ইতস্তত গতির ফলে দ্রুত গতি স্তরের কিছু অণু ধীর গতির স্তরে চলে যায়। এতে ধীর গতি স্তরের অণুগুলোর গড় দ্রুতি বৃদ্ধি পায়। এর ফলে দুই স্তরের মধ্যকার আপেক্ষিক গতি হ্রাস পায় তথা সান্দ্রতা বৃদ্ধি পায়। এ কারণেই 25°C গ্যাসের সান্দ্রতা 20°C এ O2 গ্যাসের সান্দ্রতার চেয়ে বেশি হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি