আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় গ্যাসীয় গতিতত্ত্ব সম্পর্কিত

গ্যাসের ক্ষেত্রে গড় বর্গের বর্গমূল মান নেয়া হয় কেন? ব্যাখ্যা করো।

দি.বো২৮

উত্তর

গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলো চারদিকে ছোটাছুটি করে। এ ছুটাছুটির সময় অণুগুলোর মধ্যে অবিরাম সংঘর্ষ ঘটে। ফলে তাদের গতিবেগ পরিবর্তিত হয়। এ অবস্থায় সব অণুর গতিবেগ সমান থাকে না। সাধারণ প্রয়োগের জন্য গড় মানকে একক মান হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু গ্যাস অণুসমূহের বেগসমূহের গড় মান ব্যবহার করলে প্রচুর ত্রুটির সম্ভাবনা থাকে। তাই গ্যাস অণুর গতিবেগের একটি বিশেষ গড় মান ব্যবহার করা যায়। এটিই বর্গমূল গড় বর্গ বেগ। ইংরেজিতে Root mean square বা RMS বেগ নামে পরিচিত। কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড়মান গ্রহণ করে তার বর্গমূল করলে গ্যাসটির অনুসমূহের বর্গমূল গড় বর্গবেগ পাওয়া যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি