স্থির তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় ধারক সম্পর্কিত

চার্জিত সমান্তরাল পাতধারকের বাহিরে তড়িৎক্ষেত্র থাকে না-ব্যাখ্যা কর।

উত্তর

যদি আমরা সমান্তরাল পাত ধারকের চারপাশে উভয় পাতের বাইরে একটি গাউসীয় তল কল্পনা করি। তবে দেখা যায় যে, তলটি কর্তৃক আবদ্ধ মোট চার্জের মান শূন্য [+q+(−q)=0]। এখন, গাউসের সূত্র হতে বলা যায় যে, আবদ্ধ তলের অভ্যন্তরে নিট চার্জ শূন্য হলে উক্ত তলে নিট ফ্লাক্সও শূন্য হয়। এ কারণেই চার্জিত সমান্তরাল পাত ধারকের বাহিরে তড়িৎক্ষেত্র থাকে না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি