নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় কেন্দ্রমুখী বল ও ব্যাংকিং কোণ সম্পর্কিত

কেন্দ্রমুখী বল বলতে কী বোঝ?

উত্তর

বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ওপর যে বল বৃত্তের কেন্দ্রের দিকে ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তপথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল বলে।

ব্যাখ্যা: মনে করি একটি বস্তু বৃত্তপথে ঘূর্ণনরত। ধরি, বস্তুটির ভর = m, দ্রুতি = v, বৃত্তের ব্যাসার্ধ = r ।

কেন্দ্রমুখী ত্বরণ, a=v2r

এখন আমরা জানি যে, বলের ক্রিয়ায় বস্তু ত্বরিত হয়।

সুতরাং, নিউটনের দ্বিতীয় সূত্রানুযায়ী, কেন্দ্রমুখী বল, F=ma=mv2r

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি