তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর

কার্নো ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয় কেন?

উত্তর

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় সেই প্রক্রিয়াকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। কার্নো ইঞ্জিনে পিস্টন ও সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ নেই, গ্যাসের প্রক্রিয়াগুলো বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং পিস্টন ও সিলিন্ডার নির্মাণে আদর্শ তাপ নিরোধক ও আদর্শ তাপ পরিবাহী ব্যবহার করা হয়। এই জন্য সম্মুখ ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হওয়ায় কার্নো ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি