তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর

ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাংকের মধ্যে পার্থক্য নিরূপণ কর।

রা., চ. বো. (সম্মিলিত) বো: ১৮

উত্তর

রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ ও কম্প্রেসার কর্তৃক সরবরাহকৃত কাজের অনুপাতকে রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাংক বলে।

রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাংক, K=QW

যেখানে, Q = অপসারিত তাপ এবং W = সরবরাহকৃত কাজ।

কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ এবং গৃহীত তাপশক্তির পরিমাণের অনুপাতকে ইঞ্জিনের কর্মদক্ষতা বলে।

কর্মদক্ষতা, η=WQ

যেখানে, W = কাজে রূপান্তরিত তাপশক্তি এবং Q = ইঞ্জিন দ্বারা গৃহীত তাপশক্তি।

অর্থাৎ, ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাংক হলো ভিন্ন ভিন্ন রাশির অনুপাত।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি