তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর

তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে গেলে ইঞ্জিনের দক্ষতাও কমে যায়- ব্যাখ্যা কর।

সি.বো. ২৩

উত্তর

কোনো তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা T2 এবং কর্মদক্ষতা η হলে, আমরা জানি,

η=(1−T2T1)×100%

⇒ η=1T1(T1−T2)×100%

⇒ η∝(T1−T2)

অর্থাৎ, কর্মদক্ষতা তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। সুতরাং, তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে গেলে ইঞ্জিনের দক্ষতাও কমে যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি