তাপগতিবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর

কার্নোর ইঞ্জিনে দ্বিতীয় ধাপে তাপমাত্রা হ্রাস ঘটে কেন?

কু.বো ২২

উত্তর

কার্নোর ইঞ্জিনে দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়।

আমরা জানি,

dQ=dU+dW

যেহেতু সিস্টেমে তাপের আদান প্রদান হয় না। তাই, dQ=0

অর্থাৎ,

dU+dW=0

∴ dU=−dW

আয়তন প্রসারণ হয় বলে dW ধনাত্মক। তাই সমীকরণ অনুযায়ী dU ঋণাত্মক, যা সিস্টেমের তাপমাত্রা হ্রাস নির্দেশ করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি