গতিবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায়। এখানে ৬৯৩টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৬৯৩ প্রশ্ন ১ম পত্র অধ্যায় ৩ পাতা ২৬/৩৫
  1. ৫০১
    গতিবিদ্যা ডেন্টাল ২০০৮

    গতি সংক্রান্ত নিম্নের কোন সমীকরণ সঠিক নয়?

    • ক v = v0 + at
    • খ v2 = v02 + 2a·s
    • গ r = r0 + v0t + (12)at2
    • ঘ v2 = v02 + 2a(r0 − r)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) v2 = v02 + 2a(r0 − r)

    সরণ s = r − r0, তাই সঠিক সমীকরণ v2 = v02 + 2a·(r − r0); (r0 − r) লিখলে চিহ্ন উল্টে যায়।
    v = v0 + at, r = r0 + v0t + (12)at2, v2 = v02 + 2a·s
    সমত্বরণে গতির এই সমীকরণগুলো ভেক্টর রূপে লেখা; বেগের বর্গ স্কেলার, তাই ডট গুণন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৫০২
    গতিবিদ্যা ডেন্টাল ২০০৭

    নিম্নের কোনটি সত্য?

    • ক পড়ন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়
    • খ পড়ন্ত পাথরের গতিবেগ হ্রাস পায়
    • গ পড়ন্ত পাথরের গতিবেগ অপরিবর্তিত থাকে
    • ঘ কোনটি নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) পড়ন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়

    মুক্তভাবে পড়ন্ত বস্তু অভিকর্ষজ ত্বরণ g = 9.8 m s−2-এ নিচের দিকে ত্বরিত হয়, তাই এর গতিবেগ সমহারে বৃদ্ধি পায়: v = gt, h = (12)gt2, v2 = 2gh।
    বায়ুর বাধা উপেক্ষা করলে ভর নির্বিশেষে সব বস্তু একই সময়ে পড়ে (গ্যালিলিও)।
    উপরে নিক্ষিপ্ত বস্তুর বেগ g হারে কমে, সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৫০৩
    গতিবিদ্যা ডেন্টাল ২০০৬

    নিচের কোন তথ্যটি দ্বিমাত্রিক গতির জন্য সঠিক নয়?

    • ক যেহেতু g একটি ধ্রুব রাশি অতএব tm ∝ V0 cosθ0
    • খ আনুভূমিক পাল্লা R = V02 sin2θ0g
    • গ বাতাসে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি দ্বিমাত্রিক
    • ঘ বেগ V = Vxi + Vyj
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) যেহেতু g একটি ধ্রুব রাশি অতএব tm ∝ V0 cosθ0

    সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় tm = V0 sinθ0g, তাই tm ∝ V0 sinθ0, V0 cosθ0 নয়।
    প্রাসের গতি: অনুভূমিক বেগ V0 cosθ0 ধ্রুব, উল্লম্ব বেগ Vy = V0 sinθ0 − gt।
    সর্বোচ্চ উচ্চতা H = V02 sin2θ02g, অনুভূমিক পাল্লা R = V02 sin2θ0g, বিচরণকাল T = 2V0 sinθ0g।
    বাতাসে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি দ্বিমাত্রিক, বেগ V = Vxi + Vyj, গতিপথ পরাবৃত্ত।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৫০৪
    গতিবিদ্যা ডেন্টাল ২০০৬

    একটি বস্তুকে ভূমি হতে খাড়া উর্ধ্বে নিক্ষেপ করলে এবং উহা 10 sec বায়ুতে থাকলে, সর্বোচ্চ স্থানে পৌঁছতে বস্তুটির কত সেকেন্ড সময় লাগবে?

    • ক 7
    • খ 4
    • গ 5
    • ঘ 6
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 5

    এখানে, মোট বিচরণকাল T = 10 s
    উঠতে ও নামতে সমান সময় লাগে, T = 2ug
    সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময় t = T2 = 102 = 5 s

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫০৫
    গতিবিদ্যা মেডিকেল ভর্তি ২০০৫

    গিনি ও পালক একই সাথে নিচে পড়ে তখনই-

    • ক যখন পাত্রে গিনি ও পালকের সাথে অন্য বস্তুও অবস্থান করে
    • খ যখন পাত্রে বাতাস থাকে
    • গ যখন পাত্রে বাতাস থাকে না
    • ঘ যখন পাত্রে পানি থাকে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) যখন পাত্রে বাতাস থাকে না

    বায়ুশূন্য নলে (গিনি ও পালক পরীক্ষা) গিনি ও পালক একই সাথে নিচে পড়ে, কারণ শূন্য মাধ্যমে সব বস্তু একই ত্বরণ g-তে পড়ে।
    বাতাসে পালকের উপর বায়ুর বাধা ও প্লবতার প্রভাব বেশি বলে তা ধীরে পড়ে।
    পড়ন্ত বস্তুর সূত্র: v = gt, h = (12)gt2, v2 = 2gh; ভর নির্বিশেষে সমান উচ্চতা থেকে পড়ার সময় সমান।
    গ্যালিলিও পিসার হেলানো টাওয়ার থেকে এই সত্যটি প্রথম দেখান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৫০৬
    গতিবিদ্যা মেডিকেল ভর্তি ২০০৫

    একটি পাহাড়ের চূড়া থেকে একটি বল আনুভূমিকভাবে 40 ms−1 দ্রুতিতে নিক্ষেপ করা হলো। বাতাসের বাধা না থাকলে 3 s পরে দ্রুতি কত হবে?

    • ক 49.64 ms−1
    • খ 49.46 ms−1
    • গ 4.946 ms−1
    • ঘ 4.964 ms−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 49.64 ms−1

    এখানে, vx = 40 m s−1, t = 3 s, g = 9.8 m s−2
    vy = gt = 9.8 × 3 = 29.4 m s−1
    v = vx2 + vy2 = 402 + 29.42 = 1600 + 864.36 = 49.64 m s−1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৫০৭
    গতিবিদ্যা ডেন্টাল ২০০৫

    ত্বরণের বৈশিষ্ট্য কোনটি?

    • ক বস্তুর ত্বরণ বলের সমানুপাতিক, a ∝ F
    • খ ত্বরণের একক ms−1
    • গ সময় ব্যবধানে শূন্যের কাছাকাছি হলে, সময়ের সাথে বস্তুর সরণের হারকে ত্বরণ বলে
    • ঘ ত্বরণের মাত্রা LT−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) বস্তুর ত্বরণ বলের সমানুপাতিক, a ∝ F

    সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে: a = dvdt = d2sdt2।
    নিউটনের দ্বিতীয় সূত্র F = ma থেকে নির্দিষ্ট ভরের জন্য a ∝ F এবং নির্দিষ্ট বলের জন্য a ∝ 1m।
    ত্বরণ ভেক্টর রাশি, একক m s−2, মাত্রা LT−2; বেগের একক m s−1, মাত্রা LT−1।
    সময়ের সাথে সরণের হার হলো বেগ, ত্বরণ নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৫০৮
    গতিবিদ্যা ডেন্টাল ২০০৫

    একটি ট্রেন 3 ms−2 সমত্বরণে চলছে এবং আদি বেগ 10 ms−1। ট্রেনটি যখন 60 m পথ অতিক্রম করবে, তখন এর বেগ কত হবে?

    • ক 21.54 ms−1
    • খ 21.44 ms−1
    • গ 21.45 ms−1
    • ঘ 21.54 ms−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 21.45 ms−1

    এখানে, a = 3 m s−2, u = 10 m s−1, s = 60 m
    v2 = u2 + 2as = 102 + 2 × 3 × 60 = 100 + 360 = 460
    v = 460 = 21.45 m s−1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৫০৯
    গতিবিদ্যা মেডিকেল ভর্তি ২০০৩

    কোনটিকে ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়?

    • ক তাৎক্ষণিক মন্দন
    • খ প্রকৃত মন্দন
    • গ গড় মন্দন
    • ঘ সবকয়টি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) সবকয়টি

    ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, সময়ের সাথে বেগ হ্রাসের হার; ত্বরণের দিক বেগের বিপরীত। মন্দনও ত্বরণের মতোই তাৎক্ষণিক, গড় বা প্রকৃত (নির্দিষ্ট মুহূর্তের) হতে পারে, তাই সবগুলোই ঋণাত্মক ত্বরণ।
    গড় মন্দন = বেগ হ্রাস/সময় = v − ut (ঋণাত্মক), তাৎক্ষণিক মন্দন = −dvdt (Δt → 0 সীমায়)।
    একক m s−2, মাত্রা LT−2; উদাহরণ: ব্রেক কষা গাড়ি, ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু (মন্দন g = 9.8 m s−2)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৫১০
    গতিবিদ্যা মেডিকেল ভর্তি ২০০৩

    কোনটি গতির প্রকারভেদ নয়?

    • ক দোলন গতি
    • খ ঊর্ধ্ব গতি
    • গ চলন গতি
    • ঘ ঘূর্ণন গতি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ঊর্ধ্ব গতি

    'ঊর্ধ্ব গতি' গতির কোনো প্রকারভেদ নয়, এটি কেবল গতির দিক নির্দেশ করে।
    গতির প্রকারভেদ: চলন গতি (বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব যায়), ঘূর্ণন গতি (নির্দিষ্ট অক্ষের চারদিকে বৃত্তাকার পথে), চলন-ঘূর্ণন বা জটিল গতি (চলন্ত চাকা), পর্যাবৃত্ত গতি, দোলন বা স্পন্দন গতি, এলোমেলো গতি।
    পর্যাবৃত্ত গতি: নির্দিষ্ট সময় পরপর একই অবস্থায় ফিরে আসে (ঘড়ির কাঁটা, গ্রহের গতি)।
    দোলন গতি: সাম্যাবস্থার দুই পাশে পর্যাবৃত্ত গতি (সরল দোলক)। সব দোলন গতি পর্যাবৃত্ত, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৫১১
    গতিবিদ্যা তপন স্যার

    কোনো বস্তুর অবস্থান x কে সময় t-এর অপেক্ষকরুপে x=18m+(12ms-1)t-(1.2ms-2)t2 সমীকরণরুপে প্রকাশ করা হয়।
    বস্তুটির ত্বরণ কত হবে?

    • ক 2.4ms-2
    • খ 4.8ms-2
    • গ -2.4ms-2
    • ঘ -4.8ms-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) -2.4ms-2

    a=dvdt=ddt(12−2.4t) = −2.4 ms-2 (ধ্রুব মন্দন)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৫১২
    গতিবিদ্যা তপন স্যার · রুয়েট ২০১৫

    একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 1m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে?

    • ক 13m
    • খ 23m
    • গ 14m
    • ঘ 18m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 13m

    v2−(v2)2=2a(1) ⇒ 2a=3v24। বাকি পথ s: (v2)2=2as ⇒ s=v2/43v2/4=13 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৫১৩
    গতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০১৩

    একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে

    • ক 1.0 rev/s
    • খ 0.5 rev/s
    • গ 0.017 rev/s
    • ঘ 60 rev/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.017 rev/s

    কৌণিক কম্পাঙ্ক = 160 ≈ 0.017 rev/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৫১৪
    গতিবিদ্যা ইসহাক স্যার

    20 ms−1 বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 ms−1 হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?

    • ক 50 m
    • খ 200 m
    • গ 100 m
    • ঘ 120 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 100 m

    এখানে, আদিবেগ v0 = 20 ms−1, মন্দন a = 2 ms−2, শেষবেগ v = 0
    আমরা জানি, v2 = v02 − 2as
    ∴ s = v022a = (20)22 × 2 = 4004 = 100 m

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৫১৫
    গতিবিদ্যা ইসহাক স্যার

    একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ x = (4t2 + 3t) m। 2 s পর বস্তুটির বেগ হবে—

    • ক 3 ms−1
    • খ 8 ms−1
    • গ 11 ms−1
    • ঘ 19 ms−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 19 ms−1

    এখানে, x = (4t2 + 3t) m, t = 2 s
    আমরা জানি, v = dxdt = 8t + 3
    ∴ v = 8 × 2 + 3 = 19 ms−1
    সরণের সময়-অন্তরক বেগ এবং বেগের সময়-অন্তরক ত্বরণ; এখানে a = d2xdt2 = 8 ms−2 (ধ্রুব)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৫১৬
    গতিবিদ্যা ইসহাক স্যার

    একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণশীল হলো। নিচের গ্রাফটি সময়ের বিপরীতে গাড়িটির ভরবেগ নির্দেশ করছে— কোনো নির্দিষ্ট সময়ে গ্রাফটির ঢাল গাড়িটির কী নির্দেশ করে?
    চিত্র

    • ক বেগ
    • খ গতিশক্তি
    • গ প্রযুক্ত বল
    • ঘ গতিশক্তি পরিবর্তনের হার
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) প্রযুক্ত বল

    ভরবেগ-সময় লেখচিত্রের ঢাল = dpdt = প্রযুক্ত বল (নিউটনের দ্বিতীয় সূত্র, F = dpdt)।
    ভর ধ্রুব হলে dpdt = m(dvdt) = ma।
    লেখচিত্রে শুরুতে ঢাল বেশি, পরে কমে শেষে অনুভূমিক — অর্থাৎ প্রযুক্ত বল ক্রমশ কমে শূন্য হয়, গাড়ি শেষে সমবেগে চলে।
    সরণ-সময় লেখের ঢাল বেগ, বেগ-সময় লেখের ঢাল ত্বরণ, আর গতিশক্তি পরিবর্তনের হার হলো ক্ষমতা (P = Fv)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৫১৭
    গতিবিদ্যা ইসহাক স্যার

    লেখটি গতিশীল বস্তুর কোন অবস্থা নির্দেশ করে?
    চিত্র

    • ক সমবেগ
    • খ সমত্বরণ
    • গ সমমন্দন
    • ঘ অসম ত্বরণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) সমত্বরণ

    s বনাম t2 লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ s ∝ t2।
    স্থির অবস্থা থেকে সমত্বরণে চললে s = (12)at2, তাই s ∝ t2 — এটি সমত্বরণ নির্দেশ করে।
    লেখের ঢাল = st2 = a2 (ধ্রুব), ফলে a = 2 × ঢাল।
    সমবেগে s ∝ t (s-t লেখ সরলরেখা); অসম ত্বরণে s-t2 লেখ বক্ররেখা হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৫১৮
    গতিবিদ্যা ইসহাক স্যার

    একটি বস্তু স্থির অবস্থা হতে 4 ms−2 সমত্বরণে যাত্রা শুরু করলো। 6 s পর বস্তুটির বেগ কত হবে?

    • ক 24 ms−1
    • খ 12 ms−1
    • গ 16 ms−1
    • ঘ 18 ms−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 24 ms−1

    এখানে, v0 = 0, a = 4 ms−2, t = 6 s
    আমরা জানি, v = v0 + at
    ∴ v = 0 + 4 × 6 = 24 ms−1

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৫১৯
    গতিবিদ্যা ইসহাক স্যার

    একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেওয়ালের মধ্যে আর কতদূর প্রবেশ করতে পারবে?

    • ক 0.02 m
    • খ 0.33 m
    • গ 0.0167 m
    • ঘ 0.022 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.0167 m

    এখানে, প্রথম অংশে সরণ s1 = 0.05 m, বেগ u থেকে u2; দ্বিতীয় অংশে বেগ u2 থেকে 0, সরণ s2
    আমরা জানি, v2 = u2 − 2as
    ∴ প্রথম অংশে: u2 − (u2)2 = 2as1 বা, 3u24 = 2a × 0.05; দ্বিতীয় অংশে: (u2)2 = 2as2 বা, u24 = 2as2
    ∴ ভাগ করে s2s1 = 13, s2 = 0.053 = 0.0167 m = 1.67 cm
    সুষম মন্দন ধরলে বেগ অর্ধেক হতে মোট পথের 34 অংশ লাগে, বাকি 14 অংশে বস্তু থেমে যায় (মোট পথ 0.0667 m)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৫২০
    গতিবিদ্যা ইসহাক স্যার

    চিত্র
    t = 0 থেকে t = 5 সে.-এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে?

    • ক 30 m
    • খ 40 m
    • গ 50 m
    • ঘ 60 m
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 40 m

    এখানে, সময়-অক্ষের দাগ 1, 3, 5 s ধরে লেখে দুটি ত্রিভুজ, প্রতিটির ভূমি 2 s ও উচ্চতা 20 ms−1 (t = 0 থেকে 1 s অংশে লেখের নিচে কোনো ক্ষেত্রফল নেই)
    আমরা জানি, v–t লেখের নিচের ক্ষেত্রফল = সরণ (অক্ষের ওপরের অংশ ধনাত্মক, নিচের অংশ ঋণাত্মক)
    ∴ s = 12 × 2 × 20 + 12 × 2 × 20 = 20 + 20 = 40 m
    বেগ কখনো ঋণাত্মক নয়, তাই গতি একমুখী এবং অতিক্রান্ত দূরত্ব = সরণ = 40 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

গতিবিদ্যা নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি৯তরঙ্গ৬৪২টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি