যশোর বোর্ড ২০১৭ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
যশোর বোর্ড ২০১৭ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৯ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
-
১
একটি বস্তুকে 10ms-1 বেগে অনুভূমিকের সাথে 60° কোণে নিক্ষেপ করা হলো।
নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ কত?- ক 3ms-1
- খ 4ms-1
- গ 5ms-1
- ঘ 6ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 5ms-1
vx=v0cosθ=10×cos60°=10×0.5=5 ms-1। -
২
একটি বস্তুকে 10ms-1 বেগে অনুভূমিকের সাথে 60° কোণে নিক্ষেপ করা হলো।
সর্বাধিক উচ্চতায় বিভবশক্তি ও গতিশক্তির অনুপাত কত?- ক 1:2
- খ 1:1
- গ 3:1
- ঘ 3:2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3:1
সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি = 12m(v0cosθ)2=12m(5)2=12.5m। উচ্চতা H=(10 sin60°)22×9.8=7519.6=3.83 m ⇒ বিভবশক্তি = m(9.8)(3.83)=37.5m। অনুপাত = 37.5:12.5 = 3:1। -
৩
অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন ঘটে-
i. উচ্চতার জন্য
ii. পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য
iii. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য
নিচের কোনটি সঠিক?- ক i ও ii
- খ i ও iii
- গ ii ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) i ও iii
(i) ✓ উচ্চতা বাড়লে g কমে। (ii) ✗ সূর্যের চারদিকে কক্ষীয় গতি g-কে প্রভাবিত করে না। (iii) ✓ নিজ অক্ষে ঘূর্ণনের জন্য g অক্ষাংশভেদে বদলায়। -
৪
Rও 4R ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত হবে
- ক 8:1
- খ 4:2
- গ 1:4
- ঘ 1:8
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1:8
T ∝ r3/2 ⇒ T1T2=(R4R)3/2=18 ⇒ 1∶8। -
৫
কোনটি পদার্থের সাধারণ ধর্ম?
- ক পৃষ্ঠশক্তি
- খ সান্দ্রতা
- গ স্থিতিস্থাপকতা
- ঘ পৃষ্ঠটান
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) স্থিতিস্থাপকতা
স্থিতিস্থাপকতা কঠিন, তরল ও গ্যাস — সব পদার্থেই আছে; পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি ও সান্দ্রতা কেবল প্রবাহীর ধর্ম। -
৬
ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য- i. ঋণাত্মক চার্জ ii. ধনাত্মক চার্জ iii. ভর আছে নিচের কোনটি সঠিক?
- ক i ও ii
- খ ii ও iii
- গ i ও iii
- ঘ i, ii ও iii
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) i ও iii
ইলেকট্রনের ঋণাত্মক চার্জ আছে এবং ভরও আছে (ধনাত্মক চার্জ নেই)। -
৭
বল ও সরণের মধ্যবর্তী কোণের কোন মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে?
- ক 60°
- খ 120°
- গ 180°
- ঘ 210°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 60°
θ<90° হলে cosθ ধনাত্মক, তাই বলের দ্বারা কাজ হয়। 60°-ই একমাত্র 90°-এর ছোটো। -
৮
ভরবেগের মাত্রা কোনটি?
- ক MLT-2
- খ M-1L3T-2
- গ MLT-1
- ঘ ML2T-2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) MLT-1
p=mv ⇒ মাত্রা = M × LT-1 = MLT-1। -
৯
কণার স্পন্দন গতির সমীকরণ x = 10 sin (6π t + 2π) হলে কণাটির কম্পাঙ্ক (f) কত Hz?
- ক 3 Hz
- খ 6 Hz
- গ 10 Hz
- ঘ 2π Hz
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 3 Hz
x = A sin (ωt + δ) এর সাথে তুলনা করে, ω = 6π। কম্পাঙ্ক f = ω / (2π) = (6π) / (2π) = 3 Hz।
যশোর বোর্ড ২০১৭ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।